তিলক সুন্দরীকে ধরে ফেললো জগদ্ধাত্রী! তার উপর নেমে এলো মৃত্যুর ছায়া, জামাই ষষ্ঠীর , ফর্দ শুনে চমকে গেল রাজনাথ!

বর্তমানে টিআরপি তালিকায় এই মুহূর্তে যে সমস্ত ধারাবাহিক প্রথম পাঁচে নিজেদের জায়গা পাকা করেছে তাদের মধ্যে অন্যতম হলো জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri)। আগাগোড়া গোয়েন্দা গল্পে সমৃদ্ধ এই ধারাবাহিকে রহস্যের সাথে সাথে ভালোবাসা দুঃখ সব ধরনের অনুভূতির ছোঁয়া পান দর্শক মহল। এই ধারাবাহিকে সবথেকে আকর্ষণীয় চরিত্র হচ্ছে নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এক অত্যন্ত জটিল রহস্যের সমাধানে লিপ্ত হয়েছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। একজন রাজনীতিবিদকে তার বাড়িতেই সুরক্ষা প্রদান করতে এবং সেই রাজনীতিবিদ কাকলি দেবীর উপর আসা সমস্ত আক্রমণকে প্রতিহত করতে ভীষণ ব্যস্ত। জ্যাস সান্যাল। ইতিমধ্যেই একবার কাকলি দেবীর উপর হামলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এখন তারই এই মীমাংসা করছে নায়িকা।
জগদ্ধাত্রী আজকের পর্ব ৯ জুন (Jagaddhatri Today Episode 9 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বহুদিন ধরে যে রহস্যের সমাধান করার চেষ্টা করছিল ধারাবাহিকের নায়িকা এইবার সেই রহস্যের কিনারায় এসে পৌঁছল সে। কি এবং কারা কাকলি দেবীকে মারার চেষ্টা করছিল সেটা জানতে তিলক সুন্দরীর ঘরে এসে তল্লাশি শুরু করে জগদ্ধাত্রী। সেখানে এসে সে এমন কিছু দেখতে পায় যেগুলো বেশ অস্বাভাবিক বলে মনে হয় তার। ঘরের মধ্যে থাকা জিনিসপত্র গুলি নেড়ে ঘেঁটে দেখতে থাকে সে।
সেখানে সে একটা এয়ারপট পায়। এটা দেখে বেশ অবাক হয়ে যায় জগদ্ধাত্রী। যে তিলক সুন্দরী চোখ বন্ধ করে ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু বলে দিতে পারে তার এমন একটা যন্ত্রের কি দরকার সেটাই বুঝতে পারে না জগদ্ধাত্রী। এরপর কেউ একজন পিছন থেকে জগদ্ধাত্রীর মুখ চেপে ধরে আর সে জ্ঞান হারায়। এরপর জ্ঞান ফিরতে ই নিজের সামনে তিলক সুন্দরীকে দেখতে পায় জ্যাস। বারবার সে জগদ্ধাত্রীকে এখান থেকে চলে যেতে বলে। এছাড়া সে আরো বলে, পুজোর দিনেই মৃত্যু হবে জগদ্ধাত্রীর।
আরো পড়ুন: অনির্বাণের ব্যবহারে অবাক রাই! ফের চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হলো নায়িকা! সফল হলো নীলুর পরিকল্পনা!
জামাইষষ্ঠীর ফর্দ শুনে ভিরমি খেলো রাজনাথ
অন্যদিকে মেহেন্দি রজনাথকে জামাইষষ্ঠী উপলক্ষে মাছ মাংস মিষ্টি ১০ কিলো আম ইত্যাদি জিনিসপত্র আনতে বললে রাজনাথ মত চমকে যায়। সে বলে, এত জিনিস কে খাবে। মেহেন্দি বলে উৎসব আর স্বয়ম্ভুদার জামাইষষ্ঠী দেবে তার মা। আর তার জন্যই এই জিনিসগুলো লাগবে। স্বয়ম্ভু যাবে শুনে উৎসব সেখানে যেতে রাজি হয় না। কিন্তু মেহেন্দি বলে, তাকে জামাইষষ্ঠীতে যেতেই হবে। মেহেন্দি এতটা বদলে গিয়েছে দেখে খুব খুশি হয় কৌশিকী।

