কথায় কথায় অনেক সত্যি ফাঁস করলো বৈদেহি! উত্তীয়র বিরুদ্ধে চরম পদক্ষেপ নিচ্ছে জ্যাস!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সবথেকে জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক হিসেবে একাই রাজ করছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী বর্তমানে আট থেকে আশি সবার মনে বিরাজমান। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা দখল করে নিচ্ছে এই মেগা। সম্প্রতি অনেক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে এই ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেকগুলো সমস্যায় একসাথে জড়িয়ে পড়েছে ধারাবাহিকের নায়িকা। একদিকে তার মা হওয়ার সমস্ত আনন্দ শেষ করে দিচ্ছে তার মারনরোগ। তার উপর স্বয়ম্ভুর জীবনটাকে নরক বানিয়ে দিতে চলে এসেছে উত্তীয় ব্যানার্জী। এক সাথে একাধিক মানুষকে সামলাতে গিয়ে হিমসিম খাচ্ছে অসুস্থ নায়িকা জগদ্ধাত্রী।

উৎসবকে সন্দেহ করছে জগদ্ধাত্রী

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রীকে আবারো ফোন করেছে উত্তীয়। সে জগদ্ধাত্রীকে আবারও সেই একই কথা বলে। উত্তীয় বলে, “আপনি ভুল করছেন জগদ্ধাত্রী। উৎসবের সাথে থেকে আপনি কিছুই পাবেন না। এর থেকে ভালো আপনি আমার সাথে হাত মেলান।” এসব শুনে ভীষন রেগে যায় জগদ্ধাত্রী। সে আবারো উত্তীয়কে যা নয় তাই বলে অপমান করে এবং ফোন রেখে দেয়। তারপর দেখা যায় নিজের বউ এর জন্য ফল কেটে এনেছে স্বয়ম্ভু।

আরো পড়ুন: আর রাখঢাক নয়, রাইকে মনের কথা বলে দিল অনির্বাণ! নয়া প্রোমোতে প্রেমের আমেজ

এর মাঝেই জগদ্ধাত্রী চলে যায় উৎসবের ঘরে। সেখানে গিয়ে সে সোজাসুজি জিজ্ঞাসা করে, “লিফট মেন কে কেন মারলে? ওর মৃত্যুর আগে লাস্ট ফোন কলটা তোমার ছিল। ভরা বাজারে রাস্তার মাঝখানে একটা লোককে মেরে ফেলার শাস্তি তুমি অবশ্যই পাবে। তোমাকে যখন ধরবো তখন আর ছেড়ে দেবো না।” এসব শুনে প্রচন্ড রেগে যায় মেহেন্দি। জগদ্ধাত্রী ঘর থেকে চলে গেলে মেহেন্দি বলে, যা হয়েছে বেশ হয়েছে। এই সম্পত্তির এক ভাগও ওদের পেতে দেওয়া যাবে না।

জ্যাসের জেরার মুখে বৈদেহি

এরপর দেখা যায় জগদ্ধাত্রী তার শাশুড়ি মায়ের জন্য কফি বানিয়ে নিয়ে যায় আর তার সাথে কথা বলতে চায়। জগদ্ধাত্রী তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে, “আপনি বলতে পারবেন উর্মিলা দেবী কিভাবে মারা গেলেন? খুব অদ্ভুতভাবে আপনার যেদিন বিয়ে হয়েছে ঠিক তার আগের দিন উনি ওটিতে মারা গিয়েছেন। এরকম কি করে হতে পারে?” এর কোনো উত্তর দিতে চায় না বৈদেহি মুখার্জী। সে জগদ্ধাত্রীর সমস্ত কথা এড়িয়ে যায় এবং ঘর থেকে বেরিয়ে যায়।

Back to top button