আর রাখঢাক নয়, রাইকে মনের কথা বলে দিল অনির্বাণ! নয়া প্রোমোতে প্রেমের আমেজ

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। প্রতি সোম থেকে শুক্র, রাত ১০টার স্লটে সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। ধীরে ধীরে টিআরপি তালিকাতেও (trp list) পা জমাচ্ছে এই মেগা। তবে, এখনও সেভাবে পয়েন্ট বাড়াতে পারেনি জি বাংলার মাল্টিস্টারার মেগা।

মিঠিঝোরার তিন বোনের প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেছে। কারোর জীবন সরলরেখায় এগোচ্ছে না। তিন বোনের জীবনে হাজারো বাধা-বিপত্তি। বিপত্তির যেন শেষ নেই। এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন রাই। চুরির দায় তাঁর ঘাড়ে। তারমধ্যেই প্রকাশ্যে নয়া প্রোমো।

দিনকয়েক আগে ধারাবাহিকে এসেছে নতুন খলনায়ক সুদীপ্ত। বন্ধুবেশী সুদীপ্ত চায় অনির্বাণের ক্ষতিসাধন করতে। তার কোম্পানির টাকা নিজে আত্মসাৎ করে দোষ চাপিয়েছে রাইয়ের উপর। কারণ রাই সুদীপ্তকে প্রথম থেকেই পাত্তা দেয়নি। কাজের বাইরে কোনও সম্পর্ক তৈরি করতে চায় না সে। তাই সহজ টার্গেট রাই। রাইকে টাকা চুরির দায়ে ফাঁসিয়ে নিজে মাথা বাঁচাতে বদ্ধপরিকর সুদীপ্ত।

মিঠিঝোরার নতুন প্রোমো

সদ্য প্রকাশ্যে আসা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকটির প্রোমোতে দেখা যাচ্ছে, রাইদের বাড়িতে লোডশেডিং। এমতাবস্থায় দরজায় টোকা। মোমবাতি নিয়ে রাই দরজা খুলতেই দেখে অনির্বাণ দাঁড়িয়ে। চমকে ওঠে রাই। এত রাতে তার অফিসের বস তার বাড়িতে এসেছে।

আরো পড়ুন: স্বামীকে “ছেড়ে” দিয়েছেন তিয়াসা! এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন কৃষ্ণকলি, নিজেই সব সত্যিটা জানালেন অভিনেত্রী!

তারপরই ঘরে ঢুকে রাইকে বলে তার কিছু বলার আছে। আজই সেই জরুরি কথা বলতে হবে। তাই এই অসময়ে ছুটে আসা। কী কথা বলবে রাইকে অনির্বাণ। দেরি না করে রাইকে ভালোবাসার কথাটা বলে ফেলবে? রাই কী ফিরিয়ে দেবে অনির্বাণকে। নাকি তার মনেও জায়গা করে নিতে সক্ষম হয়েছে অনির্বাণ। উত্তর মিলবে একঘন্টার মহাপর্বে।

Back to top button