টিআরপি দখলের লড়াইতে আরো জমজমাট জগদ্ধাত্রী! নতুন রহস্য সমাধানে এবার জগদ্ধাত্রীর পাশে কৌশিকী মুখার্জি

স্টার জলসায় যেমন অনুরাগের ছোঁয়া ঠিক তেমনি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে জগদ্ধাত্রী। প্রায় প্রত্যেক বার নিজের চ্যানেলের সব ধারাবাহিককে পিছনে ফেলে টিয়ারপিতে লিড করে এই ধারাবাহিক। অনুরাগের ছোঁয়ার সঙ্গে জোরদার প্রতিযোগিতা চলে জগদ্ধাত্রীর। বিগত সপ্তাহে বেশ ভালো পয়েন্টে জগদ্ধাত্রীকে টেক্কা দিয়েছে অনুরাগের ছোঁয়া।

তবে জগদ্ধাত্রীতে এইবার যে ট্র্যাক আসতে চলেছে তাতে অনেকেরই মনে হচ্ছে এইবার চ্যানেল টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবেনা জগদ্ধাত্রীকে। আট থেকে আশি, জেঠু থেকে জেঠিমা সবাই জগদ্ধাত্রীর অনেক বড় ভক্ত। কারণ এই ধারাবাহিকটি আর পাঁচটা ধারাবাহিককে দেখানো নায়িকাদের চোখের জল দিয়ে তৈরি নয়।

এখানে রয়েছে অ্যাকশন, রয়েছে এক মহিলা স্পেশাল ফোর্স পুলিশ অফিসারের একের পর এক কেস বুদ্ধি দিয়ে আর পাওয়ার দিয়ে জিতে নেওয়ার কাহিনী। একটা মেয়ে বলাটা ভুল হবে। এখানে আরও এক সফল নারীর কথা না উল্লেখ করলেও নয় যে প্রতিটা পদক্ষেপে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিয়েছে জগদ্ধাত্রীর। তিনি হলেন কৌশিকী মুখার্জী। এই ধারাবাহিকে তিনি একজন সফল বিজনেস উইমেন।

সম্প্রতি এই ধারাবাহিক একটি প্রোমো ভিডিও রিলিজ করেছে। প্রোমোটি দেখে দর্শকদের মনে হয়েছে যেন কোন গোয়েন্দা সিরিজের ট্রেলার। আর খানিকটা সেটাই। সেই প্রোমোতে দেখা গিয়েছে একটা নাম্বার থেকে জগদ্ধাত্রীর কাছে ফোন আস। আর সেখানে ফোনের ওপারে থাকা লোকটি বলেন সত্যেন্দ্র চট্টোপাধ্যায় বলছি, আমার সন্দেহ হচ্ছে এই স্নানযাত্রার দিন আমি হয়তো… ব্যাস এতটা বলেই দেখানো হয় তার পিঠে কেউ ধারালো ছুরি জাতীয় বস্তু দিয়ে আঘাত করে আর ভদ্রলোক চিৎকার করে ওঠেন জগদ্ধাত্রী ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো বললেও কোন সাড়া পাওয়া যায় না।

Ankita
তার পরেই ইনভেস্টিগেশন করতে সেখানে যায় জগদ্ধাত্রী আর গিয়ে সূত্র হিসেবে পায় তিনটি নম্বর। নম্বর গুলি হল ফোর ওয়ান এইট। জগদ্ধাত্রী ভেবে পায়না তিনটে নাম্বার কীসের, তখন কৌশিকী মুখার্জী বলে সিক্স জগদ্ধাত্রী। এরপর জগদ্ধাত্রী ফোনে কাউকে একটা বলে স্নানযাত্রার দিন আসছি বা বামাল সমেত ধরতে। আর তার পাশে এসে দাঁড়ায় কৌশিকি মুখার্জি। এটা দেখার পর এপিসোড গুলো দেখার জন্য ছটফট করছেন দর্শকরা। আর করবেন নাই বা কেন এমন একটা রহস্য উন্মোচন সত্যিই গায়ে কাঁটা দিয়ে ওঠার মত। কী এই ফোর ওয়ান এইট এর রহস্য? জানতে হলে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকে।

 

View this post on Instagram

 

A post shared by Ankita Mallick (@_ankita_mallick_)

Back to top button