শুধুমাত্র অভিনয় বা মডেলিং নয়, পরিণীতার পারুলের রয়েছে আরও একটি বিশেষ গুণ! জানলে অবাক হবেন আপনিও!

বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক রয়েছে। জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকটি তার মধ্যে অন্যতম। দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো এই পরিণীতা ধারাবাহিকটি। অল্প সময়ের মধ্যেই দর্শকদের ভালোবাসা পেয়েছে ধারাবাহিকটি। যা টিআরপি তালিকায় স্পষ্ট বোঝা যাচ্ছে।ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী ঈশানী চ্যাটার্জী এবং অভিনেতা উদয় প্রতাপ সিং। এর আগেও উদয়কে বিভিন্ন ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখতে পেয়েছি আমরা। তবে ঈশানীর এটা প্রথম ধারাবাহিক। ছোট থেকে অনেক কষ্ট করে স্ট্রাগলের মাধ্যমে বড় হয়েছি ঈশানী।

মডেলিং জগতে থেকেই ঈশানীর কর্মজীবন শুরু। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছে ঈশানী। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় স্থান অর্জন করেছে। সেখান থেকেই অভিনয় জগতে অভিনয় করার সুযোগ আসে ঈশানীর কাছে। ঈশানি হলো দুর্গাপুরের মেয়ে। কাজে সূত্রে কলকাতাতে থাকছেন বহু বছর ধরে। মডেলিং জগতে বেশ পরিচিত ঈশানি। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছে এর আগে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেডি ব্রেবন কলেজ থেকে পড়াশুনা করেছেন তিনি।

actress

পড়াশোনায় দুর্দান্ত, পাশাপাশি মডেলিং এবং অভিনয়ে এখন সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। এছাড়াও অভিনেত্রীর আরও একটি বিশেষ গুণ রয়েছে যার সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না। অভিনেত্রীর বিশেষ গুন সম্পর্কে খুব কম মানুষই আছে যারা জানেন।

তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে অভিনেত্রীর সেই বিশেষ গুন সম্পর্কে জানা গেছে।মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি খুব সুন্দর ছবি আঁকে পরিণীতার পারুল অর্থাৎ অভিনেত্রী ঈশানি। অভিনেতা উদয় প্রতাপ সিং সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে।

আরও পড়ুনঃ বিদেশে পেয়েছেন তারকাখ্যাতি, অথচ টলিউডে উপেক্ষিত! গ্ল্যামার ছেড়ে নিভৃত জীবনে অভিনেতা

সেখানেই দেখা যায় ধারাবাহিকের আরেক অভিনেত্রী সুরভীর একটি সুন্দর ছবি নিমেষের মধ্যেই এঁকে ফেললেন অভিনেত্রী। শুধুমাত্র কাগজ এবং একটি পেনের মাধ্যমে অসাধারণ একেবারে হুবহু এঁকে ফেললেন সুরভীর ছবি। আর অভিনেত্রীর এই গুণ দেখে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে সকলে। অনেকেই বলেছেন অভিনয়ের পাশাপাশি তিনি দারুন সুন্দর আঁকেন।

Back to top button