বিদেশে পেয়েছেন তারকাখ্যাতি, অথচ টলিউডে উপেক্ষিত! গ্ল্যামার ছেড়ে নিভৃত জীবনে অভিনেতা

বাংলা চলচ্চিত্র জগতের একসময়কার জনপ্রিয় তুখোড় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee)। বাঙালি হিন্দু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, রাজা বাহাদুরের বংশধর। শিলং থেকে স্কুল পাশ করেন। পরে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে বৃত্তি লাভ করেন। সেখানে তিনি গীতিনাট্যে যুক্ত হন।
দীর্ঘ কয়েক বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো যোগাযোগ নেই। এর আগে শেষ কবে বাংলা ছবি করেছেন, মনে পড়ে না তাঁর। মাঝে যদিও একবার ফিরেছিলেন, তবে সেভাবে প্রচার হয়নি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৮০-৯০ এর দশকে দাপটের সাথে অভিনয় করেছেন। নায়ক চরিত্রে সকলের মন জয় করেছেন বারবার।

দীর্ঘ দিন পর ফের বাংলা ছবিতে ফিরেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সৌজন্যে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক-থ্রিলার ছবি ‘রক্তবীজ’। ১৯৭৭ সালে সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ দিয়ে পর্দায় পা রাখা। বাংলা এবং হিন্দির পাশাপাশি মালয়ালম, তেলেগু, ওড়িয়া ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবু সমকালের অসংখ্য নায়কের ভিড়ে যেন নিজের জায়গাটা ঠিক তৈরি করতে পারেননি। অথচ এই ভারতীয় অভিনেতার খোঁজে বারবার এসেছেন বহু বিদেশি পরিচালক।
শতরঞ্জ কি খিলাড়িতে অভিনয়ের পর ডাক এল একেবারে হলিউড থেকে। অস্কারজয়ী পরিচালক জেমস আইভরির ‘হুবালু ওভার জর্জিয়া অ্যান্ড বনিজ পিকচার্স’-এর জন্য প্রয়োজন দুটি ভারতীয় চরিত্র। ১৯৮২ সালে চেক পরিচালক ওয়ার্নার স্কেফারের ‘জয়পুর জাংকশন’ ছবিতে পরের সুযোগ। একেবারে মুখ্য ভূমিকায় ভিক্টর ব্যানার্জি। যদিও এখানেও তিনি ভারতীয়। সিনেমাটি যথেষ্ট প্রশংসা পেলেও বাণিজ্যিক সাফল্য পেল না।
আরও পড়ুনঃ কর্মজীবন শুরু মাত্র ৮০ টাকায়, পরিশ্রম আর প্রতিভায় কীভাবে সত্যজিৎ রায় হয়ে উঠলেন বিশ্বখ্যাত পরিচালক!
এইসময় হলিউডের বিখ্যাত পরিচালক ডেভিড লিন ‘প্যাসেজ টু ইন্ডিয়া’ নামের একটি ছবির পরিকল্পনা করেছেন। কিন্তু নায়ক হিসাবে চাই একজন ভারতীয়কে। প্রথম পছন্দ ভিক্টর ব্যানার্জি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১০টির বেশি পুরস্কার পায় ছবিটি। ভিক্টর ব্যানার্জিও গোল্ডেন গ্লোব ফেস্টিভ্যালে সেরা অভিনেতা পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। ‘ফরেন বডি’ মুক্তি পাওয়ার পর ইংল্যান্ডে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিলেন ভিক্টর। এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে, তাঁকে লন্ডনের অপেরায় যিশু খ্রিস্টের চরিত্রেও অভিনয় করতে দেখা যায়।

