গুলি লাগলেও মরেনি ওমি আগরওয়াল! তাহলে কি আরো বড় ষড়যন্ত্র নিয়ে ফিরে আসছে সিডি বয়ের শত্রু? নিজের মুখেই বলে ফেললেন জন ভট্টাচার্য

জি বাংলার মিঠাই ধারাবাহিক এখন বাঙালির কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এর খলনায়ক জন ভট্টাচার্যর চরিত্রও দর্শকদের অত্যন্ত প্রিয় চরিত্র হয়ে উঠেছেন। বাংলা টেলিভিশনে খুব কম খলনায়ক বা খলনায়িকার চরিত্র রয়েছে যেগুলি দর্শকদের মনে দাগ কেটে গেছে। ওমি আগরওয়াল তেমনই একটি চরিত্র।
অভিনেতা জন ভট্টাচার্য টেলিভিশনের জনপ্রিয় একটি মুখ। এর আগে বহু ধারাবাহিকের অভিনয় করলেও মিঠাই ধারাবাহিকে এই অভিনেতার অভিনয় দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। ওমি আগরওয়াল মোদক পরিবারের শত্রু আর সে সিদ্ধার্থকে একেবারেই সহ্য করতে পারে না।

দেখতে গেলে ওমি আগরওয়াল একজন খলনায়ক বা ভিলেন কিন্তু এমন কোন বাঙালি মেয়ে নেই যে এই অভিনেতার প্রেমে পড়েনি। ক্রাশ হয়ে উঠেছেন তিনিও উচ্ছে বাবু আদৃত রায়ের মতো।
কিছুদিন আগে দেখা গেছে ধারাবাহিকে একটি চাঞ্চল্যকর মোড় এসেছে যখন ওমি আগরওয়াল নিজেই গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ে। এই প্রথম এমন কোন খলনায়কের মৃত্যুতে কেঁদে ভাসিয়েছে দর্শকরা। এমন হ্যান্ডসাম খলনায়ক খুব কম দেখা যায়।
তবে এবার অভিনেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখান থেকে অন্য একটি আভাস পাওয়া গেল। ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে কারণ জন ভট্টাচার্য নিজেই আওয়াজ দিয়েছেন যে ওমি আগরওয়াল ফিরে আসতেও পারে আবার।
হ্যাঁ, জন বলেছেন “ইউ নেভার নো ওমি মাইট জাস্ট কাম ব্যাক”। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছিল সেই সময়। আর ঠিক সেই দৃশ্যের শুটিং হচ্ছিল যেখানে দেখা যায় ওমি আগরওয়ালের গুলি লেগেছে পেটে। অভিনেতার এই মন্তব্যের পরেই দর্শকদের মনে একটা আশার আলো নতুন করে জেগেছে। আবার রহস্যের সৃষ্টি হলো।
View this post on Instagram

