নীল শাড়ি, হাতে শাখা পলা, মাথায় সিঁদুর! সোজা বিয়ের পিঁড়িতে সৌমীতৃষা কুন্ডু! সিরিয়াল করতে করতেই মনের মানুষ পেয়ে গেল মিঠাই?

মিঠাই অর্থাৎ সৌমীতৃষা কুন্ডুকে নিয়ে দর্শকদের মনে আগ্রহের অন্ত নেই। টেলিভিশনের পর্দায় সদ্য আসা এই নায়িকার সম্পর্কে অনেক কিছু জানতে চায় হাজার হাজার ভক্ত। আর আমরা জানি যে যে কোন তারকার ব্যক্তিগত জীবন সম্পর্কে বরাবর আগ্রহ থাকে বা কৌতুহল দেখা যায় দর্শকদের মধ্যে কিংবা অনুরাগীদের মধ্যে।

সব থেকে বেশি যে প্রশ্নটা তারকাদের সম্পর্কে দর্শকরা বা অনুরাগীরা করে থাকে সেটা হল তাদের মনের মানুষ কে? অথবা তারা কবে বিয়ে করছে কিম্বা কাকে বিয়ে করছে? ঠিক তেমনি আমাদের সকলের প্রিয় মিঠাই রানী কি আদৌ প্রেম করছেন? বা অভিনেত্রী বিয়ে করলে কাকে করবেন সেই প্রশ্ন অহরহ ঘুরেফিরে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

তাহলে আসল কথাটা আপনাদের বলেই ফেলি। আপনারা কি জানেন মিঠাই রানী চুপিচুপি বিয়ে করে নিয়েছে? নীল শাড়ি পরে বিয়ের মন্ডপে বসে পড়েছিলেন নায়িকা। সেটা কি জানেন?

একেবারে বিয়ের সাজে ছবি ভাইরাল হয়ে গেছে সৌমীতৃষা কুন্ডুর। কনের সাজ সেই সঙ্গে চন্দনের সাজ সব মিলেমিশে একেবারে নতুন করে বউ মনে হচ্ছে মিঠাইকে। আবার সেই সঙ্গে সিঁথি ভর্তি সিঁদুর। সঙ্গে হাতে শাখা পলা। বিয়ের এই ভিডিও নিজেই শেয়ার করেছেন সৌমীতৃষা কুন্ডু।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সৌমীতৃষা ব্যক্তিগত সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে নায়িকাকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে সরাসরি তিনি উত্তর দিয়েছিলেন যে সবকিছু করবেন তবে বিয়ের পথে যাবেন না তিনি। তাহলে কি অতীতে বড় আঘাত পেয়েছেন নায়িকা?

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

আসলে মিঠাই রানী বলেছে যে মনের মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তখন কষ্ট পাওয়া ছাড়া তার কাছে আর কোন উপায় থাকবে না। তার থেকে নিজের পেশার সঙ্গে প্রেম করা আরও বেশি যুক্তিযুক্ত বলে মনে হয় এই নায়িকার। আর পেশার প্রতি নিষ্ঠাবান থাকলে পুরস্কারও পাওয়া যাবে ঝুড়ি ঝুড়ি। তবে তারপরেই এমন ভিডিও দেওয়ার কী মানে?

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

তাহলে আমরা এতক্ষণ যে বিয়ের ভিডিওর কথা বললাম সেটা কি মিথ্যে? হ্যাঁ এটা বিয়ের ভিডিও সত্যি কিন্তু নায়িকা বিয়ে করেছেন এটা মিথ্যে। আসলে এটা নায়িকার একটি ফটোশুটের ভিডিও। বলাই বাহুল্য অসাধারণ সুন্দরী লাগছে অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুকে বিবাহিত নারীর বেশে। আর সেই সঙ্গে লাজুক হাসি। আর কেউ কেউ তো না পেরে সরাসরি কমেন্ট বক্সে প্রশ্ন করে ফেলেছে যে মিঠাই রানীকে সবকিছুতেই এত সুন্দরী লাগে কেন? এর রহস্যটা কী?

Back to top button