“তুই প্রেম করছিস তো শুধু এটা বলে দে…” কৌশিকী মুখার্জীর প্রশ্নবাণে বিদ্ধ ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা!

টেলিভিশনের (Television) বেঙ্গল টপার ও জি বাংলার (Zee Bangla) সুপার হিট ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন, অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mullick) ও অভিনেতা সৌম্যদীপ মুখার্জী। পর্দায় তাঁরা সকলের প্রিয় জ্যাস-স্বয়ম্ভু। দুজনকে নিয়ে ইতিমধ্যে রটে গিয়েছে প্রেমের গুঞ্জন। কিন্তু সত্যি কি বাস্তবে প্রেম করছেন তাঁরা? উত্তর খুঁজতে এবার হাল ধরলেন স্বয়ং কৌশিকী মুখার্জি।
বেশ কিছু সপ্তাহ ধরেই টিআরপি তালিকা শীর্ষস্থান ধরে রেখেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। বাস্তবেই তাঁরা বেঙ্গল টপার। আর ‘জগদ্ধাত্রীর’ টিআরপির যোগ্য দাবিদার লিড অভিনেত্রী অঙ্কিতা, নায়ক সৌম্যদীপ এবং অবশ্যই কৌশিকি মুখার্জি ওরফে রূপসা চক্রবর্তী। সম্প্রতি হাসি মজা আড্ডায় দর্শকদের সামনে এলেন অঙ্কিতা অর রূপসা।
বাস্তবে বেশ শান্ত স্বভাবের মেয়ে রূপসা। তবে পর্দার কৌশিকীর সঙ্গে তাঁর মিল রয়েছে বিস্তর। যেমন, ভাই বোনেরা অন্যায় করলে কৌশিকী সবাইকেই তাদের উচিত শিক্ষা দেন। বাস্তবে রূপসাও ঠিক সে রকম। অভিনেত্রীর ভাই-বোনেরা মজা করে তাঁকে বলেন, “কিরে দিদি, তুই ধারাবাহিকেও এভাবে টর্চার করিস!” এ কথা শুনে হেসে গড়িয়ে পড়েন পাশে বসে থাকা অঙ্কিতা।
এরপরই প্রশ্ন আসে অঙ্কিতার কাছে। নিতান্তই কম বয়সী অভিনেত্রী বাস্তব জীবনে কতটা চঞ্চল? অঙ্কিতা মজা করে উত্তর দিলেই রূপসা তাঁকে চেপে ধরে, ছুটে আসে প্রশ্নবাণ। “সত্যি করে বল তুই কি প্রেম করছিস?” উত্তরে হেসে দেন অঙ্কিতা।
এরপরই মেজাজ হালকা করে রূপসা বলেন, আসলে সোশ্যাল মিডিয়া জুড়ে যেসব লেখা হয়, সেগুলো মনে হয় সত্যি নয়। স্বয়ম্ভুর সাথে বোধহয় প্রেম করছেন না অঙ্কিতা। তবে, খুব সম্ভবত দুজনেরই মনের মানুষ আলাদা। “যদিও আমি শিওর নই…” এই বলে ফের হেসে ওঠে রূপসা।
আরো পড়ুন: শ্যামলীর পর্দা ফাঁস! শিবরাত্রির মহা লগ্নে তিস্তার আসল চেহারা দেখে ফেলল অনিকেত!
এরপর অঙ্কিতা বলে ওঠেন, “না না আমি মোটেই প্রেম করছি না। আর কারোর কথাতে আমি ভাবতে বসি না। কারণ আমি কিছু বললেই বা কি, আর না বললেই বা কি, যার যেটা মনে হবে সে সেটা বলবেই।”
View this post on Instagram

