হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন পর্দার শ্রীময়ী? ইন্দ্রানী হালদারের পর্দায় না ফেরার কারণ জানলে অবাক হবেন!

বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের একটি অন্যতম মুখ হলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder)। বাংলা সিরিয়াল থেকে শুরু করে বাংলা সিনেমা এবং ওটিটি মাধ্যমেও অবাধ বিচরণ এই অভিনেত্রীর। তবে বেশ কিছুদিন হল এই অভিনেত্রীকে আর কোথাও দেখতে পাচ্ছেন না দর্শকমহল। হঠাৎ করে কি হলো তার? কোথায় চলে গেলেন তিনি?
ইন্ডাস্ট্রিতে তাঁকে বেশিরভাগ ‘মামণিদি’ বলেই চেনেন। ‘শ্রীময়ী’ সিরিয়াল শেষ হয়েছে বহুদিন হল। এর পর পরই বড় পর্দার কাজে মন দিয়েছিলেন তিনি। তারপর ‘কুলের আচার’ ছবিতে তাঁকে দেখেছিলেন ভক্তরা। এরপর থেকে কেটে গিয়েছে বেশ কিছু মাস। মাঝে একটি প্রথম সারির চ্যানেলে সঞ্চালনা করার কথা ছিল তাঁর। সেখানেও দেখা যাচ্ছে অন্য মুখ। দর্শকের জানতে চান কেন দেখা যাচ্ছে না অভিনেত্রীকে।
বর্তমানে টলিপাড়ার কোনও অনুষ্ঠানেই দেখা পাওয়া যাচ্ছে না তাঁর। ফলে ইন্দ্রাণীর অনুরাগীরা কিছুটা চিন্তা গ্রস্ত হয়ে পড়েছেন। অন্যান্য অভিনেতাদের মতো তিনি তেমনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। ফলে সেই ভাবে তাঁর বিষয়ে জানাও সম্ভব হয়নি। কিছুদিন আগেই ‘আর্টিস্ট ফোরাম’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে সমবেত হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। নতুন পুরনো সকল অভিনেতারই দেখা মিলেছিল এই অনুষ্ঠানে। কিন্তু সেখানেও দেখা যায়নি ইন্দ্রাণীকে। কোথায় গেলেন তিনি?

এক সময় চুটিয়ে অভিনয় করেছেন। ‘কুলের আচার’ ছবির মধ্যে দিয়ে ফের অনেক দিন পরে বড় পর্দায় তাঁকে দেখেছিলেন দর্শক। ইদানীং অবশ্য কাজ বেশ খানিকটা কমিয়ে দিয়েছেন ইন্দ্রাণী। তাঁর অভিনীত ‘শ্রীময়ী’ সিরিয়ালটি নিয়ে এখনও আলোচনা হয়। শ্রীময়ী এবং জুন আন্টি জুটিকে কোনদিনও ভুলতে পারবেন না দর্শক মহল।
তার খোঁজ নিতে এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। তিনি অবশ্য এখন রাজস্থানে বসে। ঘুরতে নয়, কাজের জন্যই রাজ্যের বাইরে রয়েছেন। ইন্দ্রাণী বললেন, “সব সময় তো সব গল্প পছন্দ হয় না। আমার কাছে বেশ কিছু নতুন গল্প এসেছে। পড়ছি। সিনেমার কাজ এই মুহূর্তে করব না। সিরিয়ালেরই বেশ কিছু গল্প নিয়ে আলোচনা চলছে। যদি কোনওটা পছন্দ হয়ে যায়, অবশ্যই হ্যাঁ করে দেব।”

