‘কেঁচো খুঁড়তে কেউটে’ নায়িকা ইন্দ্রানী দত্ত আজ কোথায়? জানেন তিনি এখন কী করছেন!

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী হলেন ইন্দ্রানী দত্ত (Indrani Dutta) ২০০০-এর শুরুর দিকেও বড় পর্দায় কাজ করেছেন তিনি। তার পরে ব্যস্ত হয়ে পড়েছিলেন নাচ আর সংসার নিয়ে। তার কিছু বিখ্যাত চলচ্চিত্র হল কেঁচো খুঁড়তে কেউটে, পতি পরম গুরু, বেলা শেষে, বেলা শুরু, তুমি যে আমার, দেবী, পাপী, মিত্তির বাড়ির ছোট বউ প্রভৃতি। এক সাক্ষাৎকারে বেশ কিছু অজানা তথ্য ভাগ করে নিলেন অভিনেত্রী।

অভিনয় জগৎ মিস করেননি? ‘‘করেছি তো। সমসাময়িক নায়িকাদের তুলনায় আমার বিয়ে বেশ কিছুটা আগে হয়ে যায়। আমার কাছে কাজের প্রস্তাব আসা কমতে লাগল। আমার কোথাও মনে হয়, বিবাহিত অভিনেত্রীদের গ্রহণযোগ্যতা কমে যায়। তবে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত।’’ অভিনেত্রী দীর্ঘ বিরতি কাটিয়ে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলাশেষে’ দিয়ে বড় পর্দায় ফিরে এসেছিলেন।

Bengali Cinema

কিন্তু মাঝের ক’বছরে অভিনয় করেননি কেন? ইন্দ্রাণীর সাফ জবাব, ‘‘কেউ আমাকে ডাকেনি তাই।’’ নিজে থেকে কাউকে বলেননি? ‘‘ওগুলো আমি পারি না। আমার মনে হয়, বাংলা ইন্ডাস্ট্রিতে তো সকলে আমাকে চেনেন। আমি কেমন অভিনেত্রী জানেন, তা হলে আলাদা করে কাজ চাইতে যাব কেন? ‘আমাকে কাজ দাও’ বলার মধ্যে খারাপ কিছু নেই কিন্তু আমার অস্বস্তি হয়। তা ছাড়া কোথাও একটা অভিমানও তৈরি হয়েছিল,’’ অকপটে স্বীকার করেন অভিনেত্রী।

বড় পর্দা থেকে সরে এসে আঁকড়ে ধরেছিলেন নাচ। তার তৈরি নাচের স্কুল এখন ভারত বিখ্যাত। নিজস্ব ট্রুপ নিয়ে দেশে-বিদেশে নিয়মিত শো করেন। তবে মনে করেন, অভিনেত্রী সত্তাটাই তাঁকে নাচের দুনিয়ায় অতিরিক্ত মাইলেজ দিয়েছে। অতিমারির সময়ে নাচের অনুষ্ঠান বন্ধ থাকলেও বাড়িতে বসে ভিডিয়ো, ভার্চুয়াল শো করেছেন।

Bengali Cinema

নিজের জীবনের একাধিক ছবি তিনি করেছেন অভিনেতা তাপস পালের সাথে। তাপস পালের বাড়ির একেবারে উল্টো দিকেই থাকেন তিনি। অভিনেত্রী জানান যখন তিনি তার বাড়ির ঠিকানা বলতেন বেশ গর্ব হতো তার। তিনি আরো বলেন, শেষ জীবনে নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছিলেন তাপস পাল। কারো সঙ্গে কথা বলতেন না আমার সঙ্গেও কোনরকম যোগাযোগ রাখতেন না। শেষবার উনি অভিষেককে বলেছিলেন সবাই নাকি ওনাকে এড়িয়ে যায় কারণ উনি জেল খেটে এসেছেন। শেষ বয়সে এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল উনার যে দেখেও খুব খারাপ লাগতো। জীবনটা উনি উপভোগ করে যেতে পারলেন না এটাই আক্ষেপ অভিনেত্রীর।

Back to top button