‘কেউই চায়না কাজ ছেড়ে দিতে, আমার কাছে আর কোন উপায় ছিল না…’ হঠাৎ কেন পরিণীতা ছেড়ে দিলেন দ্রোণ মুখার্জি? এবার সেটা নিজের মুখেই জানালেন অভিনেতা!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখ হলেন দ্রোণ মুখার্জি (Dron Mukherjee)বাংলার বিভিন্ন ধারাবাহিকে (Bengali Serial) পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন খুব সহজেই জিতে নিয়েছেন অভিনেতা। জি বাংলার (Zee Bangla) কার কাছে কেউ মনের কথা ধারাবাহিকের মাধ্যমে প্রথম দর্শক মহলে জনপ্রিয়তা পান দ্রোণ। শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে (Parineeta) অভিনয় করতে। দ্রোণ মুখোপাধ্যায় এই ধারাবাহিকে গোপাল চক্রবর্তী চরিত্রে অভিনয় করেছেন। ধারাবাহিকের প্রধান নায়িকা পারুলের বড় দাদার চরিত্রে ছিলেন। গোপাল চরিত্রটি ছিল অত্যন্ত সহজ-সরল, দায়িত্বশীল এবং পরোপকারী। নিজের পরিবারের প্রতি তার টান এবং বোনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দর্শকদের মন জয় করে নিয়েছিল।

তবে কিছুদিন আগেই একটি বড় টুইস্টের মাধ্যমে ‘পরিণীতা’ ধারাবাহিক থেকে দ্রোণ মুখোপাধ্যায়ের চরিত্রের বিদায় ঘটেছে। কিছুদিন আগেই গোপাল চরিত্রটিকে মৃত হিসেবে দেখানো হয়েছে ধারাবাহিকে। তার এই আকস্মিক বিদায় দর্শকদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে। কেন হঠাৎ করে ধারাবাহিকের মাঝপথে ধারাবাহিক থেকে বিদায় নিলেন অভিনেতা? কি কারণে গোপাল চরিত্রটি শেষ হয়ে গেল এই ধরনের নানান প্রশ্ন উঠেছে দর্শকম মহলে।

নায়ক-নায়িকার জীবন অনেক সময় কাল্পনিক মনে হলেও, গোপাল-রুক্মিণীর চরিত্র দুটি ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের মতো। তাদের ঝগড়া, মান-অভিমান এবং পরে আবার সব ভুলে এক হওয়া এই বিষয়গুলোর সঙ্গে সাধারণ দর্শকরা খুব সহজেই নিজেদের মেলাতে পারতেন। তাই পারুল রায়ানের পাশাপাশি ধারাবাহিকে গোপাল রুক্মিণীর জুটিও ব্যাপক ভালোবাসা পেয়েছে দর্শকের কাছে।

কিন্তু এভাবে দর্শকদের মনে আঘাত দিয়ে পরিণীতা ধারাবাহিক থেকে গোপাল চরিত্রটি বিদায় নেবে সেটা কেউই চাননি। অভিনেতা নিজেও চাননি এরকম ভাবে ধারাবাহিক থেকে বিদায় নিতে। কিন্তু পরিস্থিতি সবসময় এক থাকে না, তাই ইচ্ছে না থাকলেও গোপাল চরিত্রটিকে বিদায় নিতে হয়েছে। তবে কি প্রোডাকশন হাউস বা ধারাবাহিকে কারোর সাথে মনোমালিন্যের কারণেই বিদায় নিলেন অভিনেতা? কিসের জন্য ঠিক তাকে ধারাবাহিক থেকে বিদায় নিতে হলো সেই নিয়েই সাক্ষাৎকার মুখ খুললেন দ্রোণ।

আরও পড়ুনঃ গালে মাথায় আদরের ছোঁয়া দেবের! বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুর মন জিতলেন সুপারস্টার! অসহায় মায়ের ভরসা হয়ে উঠলেন অভিনেতা!

দ্রোণ জানিয়েছেন, কোনো অভিনেতা নিজে থেকে একটি সফল ধারাবাহিক ছাড়তে চান না। কিন্তু ধারাবাহিকের গল্পের মোড় ঘোরানোর জন্য এবং কেন্দ্রীয় চরিত্রগুলোর জীবনের সংঘাত বা ট্র্যাজেডি ফুটিয়ে তোলার জন্য গোপাল চরিত্রটির বিদায় প্রয়োজন ছিল। তাই সকলের সাথে আলোচনা করে ঠান্ডা মাথায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপাল চরিত্রটি দর্শকদের কাছে খুব ভালোবাসার ছিল। গোপাল চরিত্রটিকে দর্শক যেভাবে আপন করে নিয়েছিলেন, তা তার কাছে সারাজীবনের প্রাপ্তি। গোপাল ও রুক্মিণীর জুটিকে যে মানুষ এত পছন্দ করবেন, সেটা তিনি শুরুতে ভাবেননি।একজন অভিনেতা হিসেবে তিনি চেয়েছিলেন চরিত্রটি যেন মানুষের মনে দাগ কেটে বিদায় নেয়। তার মৃত্যুর দৃশ্যটি ধারাবাহিকের টিআরপি এবং গল্পের গভীরতা বাড়াতে সাহায্য করেছে, যা তিনি পেশাদারিত্বের সাথেই গ্রহণ করেছেন। অভিনেতার পরিণীতা থেকে সরে আসাটা ছিল মূলত গল্পের প্রয়োজনে। তিনি হাসিমুখেই এই বিদায় মেনে নিয়েছেন এবং খুব শীঘ্রই নতুন কোনো চরিত্রে ফেরার আশ্বাস দিয়েছেন।

Back to top button