নায়ক নায়িকারা ফেল! এক রত্তি শিশুই বাড়াচ্ছে টিআরপি! গুরুত্ব বাড়ছে খুদে শিল্পীদের!

জি বাংলা (Zee Bangla) হোক বা স্টার জলসা (Star Jalsha), পর্দায় শিশু তারকাদের উপস্থিতি বরাবরই নজর কেড়েছে দর্শকদের। বরাবরই টিআরপি (TRP) বাড়াতে বাংলা মেগা ধারাবাহিকের প্রধান অস্ত্র হিসেবে সামনে এসেছে ধারাবাহিকের খুদে সদস্যরা। কেবল তাদের মিষ্টি মিষ্টি কথাই যেন জাদু বলে ছুঁয়ে যায় দর্শকদের মন। এমনকি প্রয়োজন নেই কথারও, ক্যামেরার সামনে তাদের উপস্থিতিই যথেষ্ট দর্শকদের মন জয় করে নেওয়ার জন্য। তাদের মিষ্টি হাসিতেই মুগ্ধ হয়ে যায় দর্শক মন্ডলী।
শিশু শিল্পীরা বাড়িয়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা
স্টার জলসার কালজয়ী ধারাবাহিক মা থেকে শুরু করে বর্তমানে জি বাংলার ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি, ধারাবাহিকে খুদে সদস্য আছে মানেই সিরিয়াল হিট। তাদের অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। সেযুগের মা ধারাবাহিকে ঝিলিকের চরিত্রটি আজও ভোলেনি দর্শকরা। এরপর পটলকুমার গানওয়ালা, ভুতু, রাধি বন্ধন, ফিরকী, আমলনী, বোধিসত্ত্বের বোধবুদ্ধি, প্রথমা কাদম্বিনীর বিনি সহ প্রতিটি চরিত্রই আজও রয়ে গেছে দর্শকদের মনে। এমনকি একসময়কার বেঙ্গল টপার মিঠাই ধারাবাহিকেও নতুনত্বের স্বাদ এনে দিয়েছিল মিঠাইয়ের ছেলে মেয়ে।
অনুরাগের ছোঁয়ার টিআরপি বাড়িয়েছে রূপা
এমনকি বর্তমান সময়েও ধারাবাহিকগুলোতে জনপ্রিয়তা আনতে ধারাবাহিকে আনা হয় খুদে অভিনেতা অভিনেত্রীদের। যেমন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রূপার অভিনয় শুরু থেকে ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। ছোট্ট বয়সে রূপার প্রখর বুদ্ধি মন জয় করে নিয়েছে সকলের। এমনকি একটা সময় দর্শক অনুরাগের ছোঁয়া দেখতে পছন্দ করতেন শুধুমাত্র রূপার জন্যই। রূপার হাত ধরে ফিরেছিল অনুরাগের ছোঁয়ার টিআরপির হাল।
কে প্রথম কাছে এসেছির টিআরপি বাড়িয়েছে মিহি
বর্তমানে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকেও ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠেছে ধারাবাহিকের খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার। মিহির ভূমিকায় তার অভিনয় ভীষণ পছন্দ করছেন দর্শকরা। বলাই বাহুল্য দিনে দিনে ধারাবাহিকের যে জনপ্রিয়তা বাড়ছে তার অন্যতম কারণ মিহি। ছোট্ট মিহির মুখে সংলাপ শুনেই মন ভরে যায় সকলের। মধুবনীর এক রত্তি মেয়ের বুদ্ধি, বিচক্ষণতা দেখে মুগ্ধ হয়ে যায় বাংলার গৃহিণীরা।
দর্শকদের মন জয় করে নিয়েছে উড়ানের মিছরী
সম্প্রতি স্টার জলসার উড়ান ধারাবাহিকেও এসেছে নতুন খুদে সদস্য। প্রিয়াঙ্কার মেয়ের ভূমিকায় রয়েছে এই খুদে অভিনেত্রী। ধারাবাহিক সেইভাবে মিহির সংলাপ না থাকলেও মিছরীর মিষ্টি মুখটাই মন ছুঁয়ে যায় সকলের। বলাই বাহুল্য ধারাবাহিকে এই খুদে নায়িকার উপস্থিত প্রভাবিত করেছে দর্শকদেরও। মিছরির চরিত্রটিকে আরও দেখার দাবি করছেন অনেকেই।
কাঁকন থেকে পুঁটি, ধারাবাহিকের গুরুত্বপূর্ণ ভূমিকায় খুদে নায়িকারা
তবে এখানেই শেষ নয় জগদ্ধাত্রী ধারাবাহিকেও ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাঁকন। কাঁকনের বিচক্ষণতার কারণেই বেশ কয়েকটি কেসের সমাধান করেছে জগদ্ধাত্রী। পাশাপাশি নিম ফুলের মধুতে পর্ণার মেয়ে পুঁটির ভূমিকায় নজর কেড়েছে দর্শকদের। মায়ের স্মৃতি হারানোর পর সৃজনের পাশে যেভাবে দাঁড়িয়েছে পুঁটি তা বলার মত নয়। এমনকি বুবাইয়ের কেসেও থানায় গিয়ে প্রমাণ জোগাড় করে এনেছে পর্ণার মেয়ে।
আরও পড়ুন: পরিস্থিতি সব শেখায়! সেই অর্থে শিক্ষিত না হয়েও পরিবারের স্বার্থে আজ কর্মক্ষেত্রে দারুণ সফল রাই!
বরাবরই বাংলা সিরিয়ালে ভীষণভাবে প্রভাব ফেলেছে এই খুদে তারকারা। দর্শকদের মাঝেও তার বারবার চর্চায় উঠে এসেছে এই চরিত্রগুলো। ধারাবাহিকে খুব ছোট্ট চরিত্র হলেও নায়ক নায়িকাদের থেকেই বেশি গুরুত্ব ওয়েছ সুতরাং বাংলা ধারাবাহিকে খুদে শিল্পীদের গুরুত্ব যে বিরাট, তা বলাই বাহুল্য। ফলত, সেইসময় হোক বা এইসময় ধারাবাহিককে এক অন্য মাত্রায় পৌঁছে দেয় ধারাবাহিকের এই খুদে নায়িকারা। সঙ্গে ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

