স্টুডিওতে গান রেকর্ড করতে গিয়ে বিপত্তি! ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল ইমনকে! কিন্তু কেন?

বাংলা গানের (Bengali song) জগতে জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন শ্রোতাদের একাধিক হিট গান উপহার দিয়ে এসেছে। তার গানে ৮ থেকে ৮০ সকলেই মোজে থাকেন। ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’-র হাত ধরেই দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি।
এই গানের জন্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন ইমন। তারপর বিভিন্ন গানের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন এবং বিভিন্ন পুরস্কারও জিতেছেন। কিছুদিন আগেই অস্কারের তালিকায় নাম উঠেছিল গায়িকার। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত ছবি ‘পুতুল’-এর জন্য ‘ইতি মা’ গানটি অস্কার নমিনেশন উঠেছে।

নানান ওঠাপড়ায় মাধ্যমে আজ এই জায়গায় এসেছেন ইমন। অনেক বাধা পেরোতে হয়েছে তাকে। কিছুদিন আগে সারেগামাপা এর এক প্রতিযোগীর পারফরম্যান্স শেষে ইমন বলেন, ‘আমার জীবনের আমার প্রথম বন্ধু আমার মা। আমার জীবনে খুব কম কিছু বন্ধু আছে। যার মধ্যে দু-তিনজনের নাম না বললেই নয়। প্রথম, দিব্যেন্দুদা। যাকে আমি দ্বিতীয় মা বলি। অন্যজন অভিষেক রায়, যাকে সবাই এখানে চেনে। ওঁরা প্রত্যেকবার আমার ভুলগুলো ধরিয়ে দেয়। আরেকজন বন্ধু, পাশে যে লোকটা বসে আছে।’
ইমন বলে চলেন, ‘স্টুডিও-তে রেকর্ডিং করতে গিয়েছিলাম, প্রথমদিন ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল লিটারেলি। গায়িকার মুখে এই কথা শুনে তো এই মুহুর্তে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। তবে গায়িকা বলেন ‘ওই বকাটা যদি না পেতাম, যদি আমার ভুলটা কেউ ধরিয়ে না দিত, তাহলে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতাম না। ধন্যবাদ আইডি। আই লাভ ইউ সো মাচ’।
আরও পড়ুনঃ বেপরোয়া গাড়ি নিয়ে সবজিওয়ালাকে ধাক্কা! পাবলিকের হাতে বেধড়ক মা’র খেলেন অভিনেতা!
এক সময় নিজের চেয়ে বয়সে ছোট শোভনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সম্পর্ক পড়ে ভেঙ্গেও গিয়েছিল। সেই সময় অনেক সমালোচনা, ট্রোলের মুখে পড়তে হয়েছে দুজনকে। তারপর ২০২০ সালের দুর্গাপুজোয় নীলাঞ্জনের সঙ্গে বাগদান সেরে সম্পর্কে অফিসিয়্যাল সিলমোহর দেন ইমন। এরপর ২০২১-এর ৩১শে জানুয়ারি সারেন আইনি বিয়ে।

