বেপরোয়া গাড়ি নিয়ে সবজিওয়ালাকে ধাক্কা! পাবলিকের হাতে বেধড়ক মা’র খেলেন অভিনেতা!

খবরের কাগজ খুললেই প্রতিদিনই কত গাড়ি দুর্ঘটনার (Car Accident) খবর দেখতে পাই আমরা। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কত বিপদে পরে মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদের সম্পর্কেও এরকম অনেক ঘটনার উদাহরণ রয়েছে। অনেক সেলিব্রিটি (Celebritry) এরকম গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে সাধারণ মানুষের ক্ষতি করে বসেছে অনেকেই।

এবারে সেরকমই এক ঘটনা ঘটিয়ে বসলেন জনপ্রিয় অভিনেতা। সেই কারণে প্রকাশ্যেই তাঁর বাবা তাঁকে বেধড়ক মেরেছিলেন। বেপরোয়া ভাবে জিপ চালিয়ে বিরাট ক্ষতি করেছিলেন অভিনেতা। অভিনেতা জানান তিনি গাড়ি চালাতে পারতেন না। কেবল স্টার্ট দিয়ে দিয়েছিলেন। তারপরই পিছনে দাঁড়িয়ে থাকা এক সব্জি বিক্রিতাকে ধাক্কা মারেন তিনি। আওয়াজ পেতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিনেতার বাবা।

অভিনেতার লেগেছে কি না কেউ খোঁজ নেয় না। উল্টে তাঁকে বেধড়ক মারতে শুরু করেন তাঁর বাবা। এই ঘটনায় বেশ ক্ষতির মুখে পড়েছিলেন ওই সবজি বিক্রেতা। পরে অভিনেতা ক্ষমাও চেয়ে নিয়েছিলেন কিন্তু যা ক্ষতি হওয়ার ততক্ষণে হয়ে গেছে।

আর এই ঘটনা যিনি ঘটিয়েছেন সেই অভিনেতা কিন্তু দর্শকমহলে ব্যাপক পরিচিত। রিয়েলিটি শো এর পাশাপাশি তাকে সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে। আর সেই অভিনেতা হলেন কপিল শর্মা। তখন কপিলের বয়স মাত্র ১৫ বছর। তাঁর বাড়িতে বাবার বন্ধু এসেছিলেন। তিনি সঙ্গে এনেছিলেন জিপ। সেই জিপের চাবি তিনি টেবিলের ওপর রাখেন। চোখে পড়তেই কপিল তা সরিয়ে নিয়েছিলেন। কৌতুহল বশত তিনি গাড়ি চালাতে বেরিয়ে পড়েন।

আরও পড়ুনঃ হেরে গেল আনন্দী! পাশে থাকলো না কেউ! লাহিড়ি বাড়িতে আবারো অপমানিত নায়িকা!

‘দ্য কপিল শর্মা’ শোয়ে একবার অতিথির আসনে উপস্থিত হয়েছিলেন রাজ বব্বর। তখনই এই ঘটনা জানিয়েছেন কপিল। ২০০৭ সালে মানুষকে হাসানোর মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। বর্তমানে কয়েকশো কোটি টাকার মালিক তিনি। ভারতের এক নম্বর কমেডিয়ান হওয়ার পাশাপাশি তিনি একজন খুব ভালো অভিনেতা।

actor

Back to top button