“আমার মাকে অপমান করার অধিকার কারোর নেই”- আবারও রাগে ফেটে পড়লেন ইমন!

বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়াতে (Social Media) চর্চায় রয়েছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। গায়িকার সঙ্গে ঘটে যাওয়া অনুষ্ঠানের একটি ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা সমালোচনা চলছে। কিছুদিন আগেই কলকাতা শহরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইমন। সেখানে উপস্থিত এক শ্রোতা গায়িকার উদ্দেশ্যে বলেন বাংলা গান শুনব না, হিন্দি গান গাও, আর তারপরই ইমন জোরালো কন্ঠে প্রতিবাদ করেন। তারপর থেকে গায়িকা নানান ভাবে চর্চায় উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)

মঞ্চে উঠে ওই অনুষ্ঠানে ইমন বলেছিলেন “বাংলায় থেকে সাহসের সঙ্গে হাত তুলে তুমি বলছ, বাংলা গান শুনব না! অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বার করে দিত। এ সব কোরো না। এই রাজ্যের নাম বাংলা। সব ভাষার গান শোনো। কিন্তু তুমি কে হে, যে বলছ বাংলা গান শুনব না?”

Iman Chakraborty, Tollywood, Singer, Indian Singer, ইমন চক্রবর্তী, টলিউড, গায়িকা, ভারতীয় গায়িকা

তারপর থেকে বহু কথা হচ্ছে গায়িকাকে নিয়ে। গায়িকার সমর্থকরা কেউ কেউ ইমনকে পূর্ণ সমর্থন করেছেন, আবার সমালোচকেরা ইমনকে বারবার নিন্দার মুখে ঠেলে দিচ্ছেন। নিজের ফেসবুক হ্যান্ডলে রবিবার একটি পোস্ট করেন ইমন। সেখানে জানান তিনি নিজের মায়ের অপমান কিছুতেই মেনে নেবেন না।

তবে কি অভিনেত্রীর এই কথার প্রভাব তার পরিবারের উপরও পড়লো? নিজের ফেসবুক অ্যাকাউন্টে কি বললেন ইমন? গায়িকা বলেন “গত দু’দিন ধরে TCS-এ শোয়ের ঘটনাতে আমার বলা একটি ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বহু মানুষ শেয়ার করেছেন দেখছি। আমি ফেসবুকে ছিলাম না বহুদিন, আমার টিম ম্যানেজ করতেন। কিন্তু আমি কাল ডাউনলোড করে দেখে অভিভূত যে আমি হয়তো বহু মানুষেরই মনের কথা বলতে পেরেছি জোর গলায়। আমাদের ইন্ডাস্ট্রির বহু সিনিয়রস্ ও জুনিয়রস্-রা শেয়ার করেছেন‌। ধন্যবাদ আপনাদের। অনেকে বলছেন আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি। আবার অনেকে বলছেন “আপনি যখন হিন্দি গান করেন, তার বেলায়?” অনেকে বলছেন “হিন্দি গান করতে বলাটা দোষের কিছু নয়।”

আরও পড়ুনঃ শেষ হচ্ছে মিঠিঝোরা! শেষ সম্প্রচারের তারিখ ঘোষণা করলো চ্যানেল!

ইমন আরও বলেন “আমি শুধু দু’দিন ধরে সব দেখেই গেছি, এবার কিছু কথা একটু বলি…আমি মহান হওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি অতি সাধারণ একজন মানুষ, খেটে খাই। স্টেজে উঠে পারফর্ম করি, বা রেকর্ডিং স্টুডিও-তে গিয়ে গান গাই বা স্টুডিওতে শ্যুট করি। সবটা ঘিরেই গান, ওটাই পারি আমি। তাই ওটাই করি… সঙ্গীত আমার কাছে সব, মানে সব। সব ধরণের গান গাইবার ইচ্ছে আমার বহুদিনের। আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইবো। কিন্তু আমাকে আমার এই জায়গা দিয়েছেন আপামর বাংলা ভাষায় কথা বলা মানুষরা। আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করা একটা মেয়ে, বাংলা ভাষায় কথা বলতে পারা একটা মেয়ে। এখানে আমার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন থাকেন। আমার গোটা পৃথিবী এখানে থাকেন। কোথাও কেউ কোনোভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব, একইভাবে প্রতিবাদ করব। তাতে কেউ যদি ভাবেন যে আমার স্বার্থ এতে চরিতার্থ হচ্ছে তাহলে সেটা তাদের ভাবনা, আমার না। সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেইভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।”

Back to top button