ফের ছোট পর্দায় ফিরছে ইধিকা! জি বাংলার পর্দায় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে!

বাংলা টেলিভিশন (Television) জগতের এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা ছোট পর্দায় কাজ করার পর সোজা সুযোগ পেয়ে গিয়েছেন বড়ো পর্দায় কাজ করার। আর তারপর ফের ফিরে এসেছেন তাদের ফেলে যাওয়া টেলিভিশন দুনিয়ায়। এই তালিকায় এবার নাম লেখাতে চলেছেন ইধিকা পাল।

‘রিমলি’ থেকে ‘পিলু’র ‘রঞ্জা’ সব চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। নেগেটিভ হোক বা পজিটিভ উভয় চরিত্রেই দর্শকদের একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। তার অভিনয় একেবারে মুগ্ধ ভক্তরা।

এরপর সবাইকে চমকে দিয়ে তিনি বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী। তবে এখানেও আছে টুইস্ট। ভারত ছেড়ে বিদেশি ছবিতে ডাক পান তিনি। বাংলাদেশের শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে অভিনয় করেন ইধিকা। বাংলা টেলিভিশনের একটি অন্যতম জনপ্রিয় মুখ হলেন ইধিকা। ফের সেই টেলিভিশনেই ফিরতে চলেছেন তিনি।

বহুদিন ধরেই তার ভক্তরা অপেক্ষা করছিলেন তাকে আবার নতুন কোনো ধারাবাহিকে নায়িকা রূপে দেখবেন বলে। এইবার ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ফিরিতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। এখন প্রশ্ন হল কোন নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন তিনি?

Idhika Paul Wiki, Biography, Age, Height, Boyfriend, Family, Net Worth & More

শোনা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে সামরিক কালের জন্য পুলিশ অফিসারের চরিত্রে ফিরতে পারেন তিনি। যদিও সবটাই টলি পাড়ার গুঞ্জন। এখনো অব্দি নিশ্চিত ভাবে কোন কিছুই জানা যায়নি বা এই নিয়ে কোনো নতুন প্রোমো আসেনি। যদি সত্যিই ফেরেন তিনি কেমন লাগবে দর্শকদের?

Back to top button