দর্শকদের জন্য দুঃসংবাদ, শেষের পথে ইচ্ছে পুতুল! টিভির আগেই জানা গেল কি হতে চলেছে অন্তিম পর্বে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নায়িকা মেঘের চরম ক্ষতি করার জন্য শয়তান রূপের সাথে হাত মিলিয়ে মেঘের অনেক বড় অনিষ্ঠ ইতোমধ্যেই ঘটিয়েছে ময়ূরী। মেঘ যাতে আর সম্মানের সাথে দাঁড়াতে না পারে তার সব ব্যবস্থাই করেছে ময়ূরী। এবার তার শাস্তি পাওয়ার পালা।
তবে এই মুহূর্তে বেশ পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকটি। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার তোমাদের রানী ধারাবাহিকটি টিআরপিতে বেশ ভালো ফল করছে। ফলে ক্রমাগত স্লট হারাচ্ছে ইচ্ছে পুতুল। তাই আবারো শোনা যাচ্ছে শেষ হয়ে যাবে এই মেগা।
কিছুদিন আগে ইচ্ছে পুতুল বন্ধ হয়ে যাবে বলে শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে জানা যায় খবরটি সম্পূর্ণ ঘটনা। কিন্তু এখন গল্প যেভাবে এগোচ্ছে তাতে বোঝাই যাচ্ছে অন্তিম সময় উপস্থিত। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের শেষের দিকে জি বাংলায় আরও একটি নতুন ধারাবাহিক শুরু হবে। টিআরপি কম থাকার দরুন ইচ্ছে পুতুলকে জায়গা ছেড়ে দিতে হবে।
আরও পড়ুনঃ বাবুর কষ্টতেই মন গললো কৃষ্ণার! সব সত্যি ফাঁস হতেই পর্ণার কাছে ক্ষমা চাইলো সে! টিভির আগেই ফাঁস দারুন পর্ব
তবে ঠিক কিভাবে এই ধারাবাহিকটি শেষ হবে তা জানা না গেলেও দর্শকরা ধারণ করছে, দীর্ঘ বিচ্ছেদের পর মেঘ এবং নীল নতুন করে সংসার করবে। ময়ূরী জেলে যাবে। জিষ্ণুর সঙ্গে নতুন করে ঘর বাঁধবে গিনি। আর এভাবেই শেষ হবে ইচ্ছে পুতুলের গল্প।
View this post on Instagram

