রূপের রহস্য ফাঁস হতেই স্লট হারালো ইচ্ছে পুতুল, জয় রানীর সম্পর্ক আসল গল্পে যেতেই এগিয়ে গেল তোমাদের রানী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। অন্যদিকে স্টার জলসার (Star Jalsha) সদ্য শুরু হওয়ায় একটি জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে তোমাদের রানী (Tomader Rani)। বর্তমানে দুই ধারাবাহিকের মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই।

শুরুতেই জি বাংলায় সম্প্রচারিত ইচ্ছে পুতুল ধারাবাহিকটি তেমনভাবে প্রভাব বিস্তার করতে না পারলেও যত দিন এগিয়েছে, ধারাবাহিকটি নিজের জায়গা পাকা করেছে। ধীরে ধীরে টিআরপিতে বেশ ভালো স্কোর হাকিয়েছে এই মেগা। পূর্ববর্তী স্লট পরিবর্তন করে নতুন স্লট দিতেই লিড করেছিলো ইচ্ছে পুতুল। কিন্তু বর্তমানে আবার পড়ে গেল ধারাবাহিকের টিআরপি।

সম্প্রতি ইচ্ছা পুতুল ধারাবাহিকে চলছিল রূপের পর্দা ফাঁসের জমজমাট প্লট। কিছুদিন আগেই ধারাবাহিকের একটি অন্যতম চরিত্র গিনিকে চরম বিপদের হাত থেকে রক্ষা করেছে নায়িকা মেঘ। এই অব্দি ইচ্ছে পুতুলকে টক্কর দেওয়ার সাধ্য তোমাদের রানীর ছিল না। কিন্তু তারপরেই ঘুরে গেল খেলা।

অন্যদিকে তোমাদের রানী ধারাবাহিকের প্রধান গল্প হলো গর্ভবতী রানীর ডাক্তারি পড়ে ডাক্তার হওয়ার স্বপ্ন সত্যি করা। আর সেই মেইন প্লটে ঢুকতেই ইচ্ছে পুতুলকে মাত দিয়ে টিআরপিতে স্লটলিট করলো তোমাদের রানী। যা দেখে অবাক দর্শকমহল।

চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী ইচ্ছে পুতুল ধারাবাহিকের টিআরপি যেখানে ৬.১, তোমাদের রানী সেখানে স্কোর করেছে ৬.৩। অর্থাৎ ০.২ পয়েন্টে ইচ্ছে পুতুলকে টেক্কা দিয়ে স্লট লিড করেছে তোমাদের রানী। তবে কি এবার ধীরে ধীরে পিছিয়ে পড়বে ইচ্ছে পুতুল? নাকি নতুন কোন চমকদার স্লট এনে ফের জয়ী হবে এই মেগা এখন সেটাই দেখার বিষয়।

Back to top button