গয়না বন্ধক রাখতে বিপাশার সাথে সোনার দোকানে এলো শিমুল, শর্ত শুনে অবাক সে!

এই মুহূর্তে দাঁড়িয়ে জি বাংলায় (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে বাস্তববাদী একটি ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বর্তমানে খুব সুন্দর একটি গল্প পরিবেশন করা হচ্ছে এই ধারাবাহিকে। বৌমাও যে মেয়ে হয়ে উঠতে পারে তারই নিদর্শন হচ্ছে শিমুল। ধারাবাহিকের বর্তমান প্লট দেখে রীতিমত মুগ্ধ দর্শক মহল।
এ দিনের পর্বে দেখা যায় শিমুল ফোন করেছে বিপাশাকে। সে বিপাশাকে বলে তার কিছু টাকার খুব দরকার। সে তার গয়না বন্ধক দিতে চায়। এই শুনে বিপাশা তাকে বলে তার যদি টানাটানি চলে তাহলে বিপাশা তাকে ধার দিতে পারে। বন্ধক দেওয়ার কোন দরকার নেই। শিমুল তখন বিপাশাকে বলে, সে দেখা করে তাকে সব কথা বলবে।
এরপর বিপাশা শিমুলের কথা অনুযায়ী তাকে নিয়ে তার চেনা গয়নার দোকানে যায়। সেখানে গিয়ে শিমুল তার বালা জোড়া বন্ধক দেয়। বিপাশার চেনা শোনা দোকান হওয়ায় শিমুলের কথা অনুযায়ী চল্লিশ হাজার টাকা দেওয়া হয় তাকে। দোকানদার আড়াল হতেই বিপাশা তাকে জিজ্ঞাসা করে এত টাকা তার কি জন্য লাগবে।
শিমুল বিপাশাকে বলে পাড়ার সকল বয়স্ক মহিলারা মিলে কাশি বৃন্দাবন ঘুরতে যাচ্ছেন। তার শাশুড়ি মায়ের বড় সাধ তিনিও সেখানে ঘুরতে যাবেন। ছেলেদেরকে টাকার কথা বলয় কেউ মায়ের কথা শোনেনি। সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে। অগত্যা এই পথ বেছে নিতে হয়েছে তাকে।
বিপাশা শিমুলকে বলে যে মহিলা উঠতে বসতে তাকে কথা শোনায় তার জন্য এত বড় কাজ কেন করতে যাচ্ছে শিমুল? এরপর শিমুল বিপাশাকে তার বিষয়গুলো খুলে বোঝায় নিজের শাশুড়ি মায়ের কেবল দোষ নয় গুণগুলোকেও তুলে ধরে। কিন্তু এরপর দেখা যায় একটি সমস্যা। দোকানদার শিমুলকে বলে সাত থেকে দশ তারিখের মধ্যে সুদের টাকা দিয়ে দিতেই হবে। এখন প্রশ্ন হল কোথা থেকে এতগুলো টাকা সুদ দেবে শিমুল?
View this post on Instagram

