দর্শকদের অপেক্ষার অবসান, সোহাগ জল শেষ হতেই আবার ফিরছে হানি বাফনা! বিপরীতে থাকছে জনপ্রিয় নায়িকা

বর্তমানে বাংলা বিনোদন জগতের একজন অন্যতম এবং জনপ্রিয় নায়ক হলেন হানি বাফনা (Honey Bafna)। তিনি এমন এক পরিবার থেকে এসেছেন যেখানে কেউ অভিনয়ের সাথে জড়িত নয়। তিনি বাংলা ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। তিনি জুনিয়র শিল্পী হিসাবে অ-উল্লেখিত ভূমিকায় অভিনয় করেন।

তার প্রথম উল্লেখিত টেলিভিশন উপস্থিতি ছিল স্টার জলসার (Star Jalsha) বাংলা ধারাবাহিক তুমি আসবে বলে (টেলিভিশন ধারাবাহিক) (২০১৫) তে। যেখানে তিনি ডাঃ ভিভান চক্রবর্তীর নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তাকে আর ঘুরে দাঁড়াতে হয়নি একে একে বকুল কথা, গোয়েন্দা গিন্নি, গ্রামের রানী বীণাপাণি সহ একাধিক ধারাবাহিকে দক্ষতার সাথে অভিনয় করেছেন এই অভিনেতা। সম্প্রতি তার আরো একটি ধারাবাহিক সোহাগ জল কিছুদিন আগেই শেষ হয়েছে।

সোহাগ জল শেষ করার পর খুব বেশিদিন বসে থাকতে হলো না জনপ্রিয় অভিনেতা হানি বাফনাকে। খুব তাড়াতাড়ি নতুন ধারাবাহিকের নতুন ভাবে দেখতে পাওয়া যাবে তাকে। তবে এখন দর্শকদের প্রশ্ন কোন ধারাবাহিকে কামব্যাক করতে চলেছেন এই জনপ্রিয় অভিনেতা? আমি চ্যানেলেই বা সম্প্রচারিত হবে সেই ধারাবাহিক? আর বিপরীতে থাকছেন কোন জনপ্রিয় অভিনেত্রী? এইসব প্রশ্নের উত্তর নেই আজকের প্রতিবেদন।

সম্প্রতি দর্শকরা জানতে পেরেছেন মিঠাই ধারাবাহিকের নায়ক আদৃত রায় মিঠাইয়ের পর চুক্তিবদ্ধ হতে চলেছেন এসভিএফ এর সঙ্গে। আর এই পাশাপাশি হানি বাফনাও কাজ করতে চলেছে একটি বড় প্রোডাকশন হাউজের সাথে। জানা গিয়েছে, অন্যতম জনপ্রিয় প্রোডাকশন হাউজ সুরিন্দর ফিল্মসের নতুন প্রজেক্টে কাজ করবেন তিনি।

এই গত শুক্রবারেই ধারাবাহিক সম্পর্কিত যাবতীয় বিষয় প্রোডাকশন হাউজের সাথে সমস্ত কথাবার্তা সেরে ফেলেছেন অভিনেতা। এবার খুব তাড়াতাড়ি হতে চলেছে লুক সেট। তবে কোন চ্যানেলে আসতে চলেছে এই ধারাবাহিক এবং বিপরীতে নায়িকার চরিত্রে কোন জনপ্রিয় অভিনেত্রী থাকছেন সেই সম্পর্কে এখনো অব্দি নিশ্চিত ভাবে কিছু জানা সম্ভব হয়নি।

Back to top button