ধরা পড়েছে মারণ রোগ, গুরুতর অসুস্থ সবার প্রিয় ‘পটল কুমার গানওয়ালা’!

হিয়া দেকে (Hiya Dey) নিশ্চয়ই মনে আছে দর্শকদের! স্টার জলসার (Star Jalsha) ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল সে। এক সময় দর্শকদের মাঝে ছেয়ে গিয়েছিলেন এই ক্ষুদে হিয়া। বর্তমানেও সব সময় চর্চায় থাকেন তিনি।
সেই হিয়াই গুরুতর অসুস্থ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। কী হয়েছে তাঁর? এই কথা জানতে এক সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল তা মায়ের সঙ্গে। আর তারপর যা জানা যায় সেটা জানলে চমকে যাবেন দর্শক মহল। অভিনেত্রীর দেহে বাসা বেঁধেছিল মারণ রোগ।
হঠাৎই অস্ত্রোপচার করাতে হয় হিয়াকে। বেশ জটিল একটা অস্ত্রোপচার হল অভিনেত্রীর। এই মুহূর্তে বাইপাস সংলগ্ন এক হাসপাতালে ভর্তি তিনি। ছিলনা কোনো উপসর্গ। ডাক্তারের মতে এমন রোগ বিরল। তার এমন অবস্থায় বেশ চিন্তিত বাংলার দর্শক মহল। চলুন জেনে নেওয়া যাক আদতে কি হয়েছিল অভিনেত্রীর।

হিয়ার মা বলেন, “ওর সিস্ট হয়েছিল। এ ছাড়াও ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার হয়, প্রথমে বুঝতে পারিনি আমরা। কিন্তু পরীক্ষা করাতেই ধরা পড়ে। এর পর আর দেরি করিনি। হাসপাতালে ভর্তি করা হয় ওকে। গতকাল অপারেশন হয়েছে। ভাল মতোই সব কিছু মিটেছে। ও এখন ভাল আছে।”
মা জানিয়েছেন, আগামী দু’দিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। তবে অস্ত্রোপচার সফল হওয়ায় কিছুটা স্বস্তিতে পরিবার। হিয়া নিজেও এক ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রামে। নার্সিংহোমের বিছানায় শুয়ে তিনি লেখেন, “বড় এক অপারেশন হল। এখন ভাল আছি।” তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্তরা। দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই চাইছেন তার ভক্তরা।

