সমাজে নারীরা এগোচ্ছে! কিন্তু এখনো বাংলা ধারাবাহিকে নারীদের দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা! আর কতদিন সততার প্রমাণ দিয়ে টিকে থাকতে হবে মেয়েদের?

দর্শকমহলে ধারাবাহিকের (Bengali Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাকিগুলি (Bengali Serial)। ধারাবাহিক গুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।

রামায়ণ মহাভারতের যুগ থেকেই নারীদের কতরকমের কঠিন পরীক্ষা দিয়ে নিজেদের প্রমাণ করতে হয়েছে। সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল সেই কথা নিশ্চয় ছোটবেলায় আমরা সবাই পড়েছি। সেই সময় থেকেই আমরা দেখে এসেছি নারীদের উপর হওয়া অন্যায় অবিচার। বর্তমানে ধারাবাহিক গুলিতেও দেখানো হয় নায়িকারা সবসময় নিজেদের প্রমাণ করে চলেছে।

যেমন জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকে রাইকে বারবার নিজের চরিত্র নিয়ে অনির্বাণের কাছে প্রমাণ দিতে হচ্ছে। অনির্বাণ রাইকে কখনো তার প্রাক্তন প্রেমিক শৌর্যর সঙ্গে সন্দেহ করেছে। আবার কখনো রাইয়ের অসুস্থতা সম্পর্কে ভুল বুঝে তাকে প্রেগনেন্ট ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আবার নিজের প্রাক্তন স্ত্রী এর জন্য বর্তমান স্ত্রী রাইকে বের করে দিয়েছে। আর প্রতিবারই রাইকে প্রমাণ করতে হয়েছে যে রাই নির্দোষ। অন্য দিকে পুবের ময়না ধারাবাহিককে একইভাবে রোদ্দুর সন্দেহ করছে ময়নাকে। ময়নার উপর কখনো পরীক্ষায় নকল করার অভিযোগ উঠেছে, সেই কথা বিশ্বাস করে নিচ্ছে। আবার ময়না যে নেশা করতে পারে সে কথাও বিশ্বাস করছে রোদ্দুর। আর প্রতিবারই ময়নাকে প্রমাণ সমেত নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়েছে।

আরও পড়ুনঃ অভিনয় মোটেও সহজ নয়! রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে শুটিং করছে নিম ফুলের মধু ধারাবাহিকের পর্ণা! একটু গন্ডগোল হলেই সর্বনাশ!

আবার অন্যদিকে স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকেও আদৃতদের কারখানায় গন্ডগোল নিয়ে শুভর উপর সন্দেহ করেছিল। শুভলক্ষীকে নিজেকে প্রমাণ করে তারপর আদৃত এর বিশ্বাস পেতে হয়েছিল। তারপর জি বাংলার এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুলে এই একই ধরনের ঘটনা আমরা দেখেছি। মেঘ নিজেকে নির্দোষ প্রমাণ করতে বারবার নিজের স্বামীর কাছে প্রমাণ দিয়েছে।

ধারাবাহিকগুলিতে একটু লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে বেশিরভাগ ধারাবাহিকে নারীদের এখনও পরীক্ষার মুখে পড়তে হয়। ধারাবাহিকগুলি যতই নারী কেন্দ্রিক হোক না কেন নারীদের সবসময় নিজেদের প্রমাণ করার জন্য নানান পরীক্ষার মুখে পড়তে হয়।

Back to top button