বসু বাড়িতে প্রথমবার দুর্গাপুজো! মিলে গেলো শাশুড়ি বউমা! বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল টগর! অসম্ভবকে সম্ভব করল পারুল! কিন্তু কিভাবে?

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।

এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার পরিণীতা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে এই পরিণীতাতে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা। সম্প্রতি পরিণীতার নতুন ধামকাদার প্রোমো সামনে এসেছে।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে আজকের দশভূজা কম্পিটিশনে নাম লিখেছি পারুল এবং পারুলের শাশুড়ি দুজনে। প্রতিযোগিতায় পারুলকে হারানোর জন্য শিরিনের সাথে হাত মিলিয়েছে রায়ানের মা। শিরিন মায়ের সঙ্গে প্ল্যান করে পারুলের জন্য ফাঁদ পেতে রাখে। শুরু হয় ফাইনাল রাউন্ডের খেলা। ততক্ষণে শিরিন এবং রায়ানের ইউনিভার্সিটির সমস্ত বন্ধুরা এসে উপস্থিত হয়েছে। ফাইনাল রাউন্ডে স্বামী-স্ত্রী খেলবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়।

রায়ানের বাকি বন্ধুরা সকলেই জানে পারুল অবিবাহিত। তাই দর্শক-আসনে বসে সকলেই পারুলকে মিথ্যাবাদী বলে ওঠে। জানাই পারুলের বিয়েই হয়নি টাকার লোভে সেসব করছে। পারুলকে মিথ্যাবাদী আরো নারান খারাপ খারাপ কথা বলে যেটা পারুল আসলেই নয়। কিন্তু সকলকে অবাক করে দিয়ে রায়ান পারুলের পাশে এসে দাঁড়ায় এবং তাকে স্ত্রী-এর স্বীকৃতি দেয়।

আরও পড়ুনঃ মা দুর্গার সামনেই রুদ্রর বুকে ত্রি’শূল গুঁজে দিলো ফুলকি! বধ হলো রোহিতের খু’নি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

এরই মাঝে এলো ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে প্রথমবার বসু বাড়িতে দুর্গা পুজোর আয়োজন করেছে পারুল। পারুলের উৎসাহে ধুমধাম আয়োজনে দুর্গাপূজা হচ্ছে। আর এই পুজোতে সকলে মিলেমিশে একাকার। সমস্ত অসম্ভবকে সম্ভব করে তুলেছে পারুল। কোথাও কোন হিংসা, শত্রুতা নেই সকলে মিলে হৈ হৈ করছে। মৌসুমী নিজে পারুলকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, টগর তার দিদির মাথায় ফুল লাগিয়ে দিচ্ছে। এ যেন এক অপরূপ দৃশ্য। কিন্তু কিভাবে এই অসাধ্যকে সাধন করল পারুল? জানতে হলে দেখতে হবে পরিণীতা।

Back to top button