মা দুর্গার সামনেই রুদ্রর বুকে ত্রি’শূল গুঁজে দিলো ফুলকি! বধ হলো রোহিতের খু’নি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।

আর সেই ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি। গত দু’বছরের বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। টিআরপি তালিকায় ফাটাফাটি ফলাফল করে প্রতি সপ্তাহে। সবসময় প্রথম তিনে থাকে ফুলকির নাম। প্রতিদিন থাকে ফুলকির টানটান উত্তেজনা পর্ব।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে ইতিমধ্যেই অভিরূপ যে আসলে রুদ্র সেটা জানতে পেরে গিয়েছে ফুলকি। এমনকি রুদ্রকে ধরার জন্য ফুলকি নিজে ছদ্মবেশে গিয়েছিল কিন্তু ফুলকিকে মেরে ফেলে পরিকল্পনা করে রুদ্র। তাকে জ্যান্ত কবরে চাপা দিয়ে দেয়। যদিও অরণ্য ফুলকির জীবন বাঁচায় আবারো।

ওদিকে পুলিশ ধরতে পারেনা রুদ্রকে। হাতের নাগাল থেকে রুদ্র আবারো শয়তানি করে বেরিয়ে যায়। কিন্তু যখন থেকে ফুলকি জানতে পেরেছে রুদ্রই তার স্যারের খুনি তখন থেকেই ফুলকি ঠিক করে রেখেছে রুদ্রকে শাস্তি দেওয়া না পর্যন্ত সে থামবে না। এরই মধ্যে প্রকাশ্যে এলো নতুন প্রোমো ভিডিও।

আরও পড়ুনঃ বিবাহ বিচ্ছেদ ঘটলেও ভাই বোনের সম্পর্কে পড়েনি ছেদ! প্রাক্তন দেওরের জন্মদিনে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুস্মিতা!

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে ফুলকিকে শেষ করার জন্য রুদ্র চৌধুরী বাড়ির দুর্গাপূজায় এসে উপস্থিত হয়েছে। রুদ্র সেখানেই ধারালো অস্ত্র দিয়ে ফুলকিকে বিনাশ করতে এসেছে। কিন্তু মা কালীর আশীর্বাদে ফুলকি মা দুর্গার সামনে বধ করে রুদ্রকে। আর এই প্রোমো ভিডিও দেখে দর্শক দারুন উত্তেজিত হয়ে পড়েছে আগামী পর্বগুলো দেখার জন্য।

Back to top button