‘প্রধান চরিত্রে অভিনয় করার মত চেহারা ওর নেই, ভবিষ্যতেও হবে না…’- নিজের মেয়ের চেহারা নিয়ে একি বললেন সুদীপ্তা চক্রবর্তী!

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় দক্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী। ছোট পর্দা, বড় পর্দা সব জায়গাতেই দাপিয়ে কাজ করছেন বেশ অনেক বছর ধরেই। অনেকবছর হলো টেলিভিশনের পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে তবে বড় পর্দা এখনো ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। কিছুদিন আগে নিজের রিয়েলিটি শো (Reality Show) শুরু করেছেন সান বাংলার পর্দায়, সেই নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেত্রীর সুদীপ্তা সেখানেই নিজের সন্তানের যোগ দেওয়ার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের সন্তানেরা পরবর্তী সময়ে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয় কিন্তু শুধু তার ক্ষেত্রে এই ঘটনাটা অনেকটাই আলাদা ফাল্গুনী চ্যাটার্জী লাল মুখোপাধ্যায় সহ একাধিক অভিনেতার সন্তান যুক্ত হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
অভিনেত্রীর এক কন্যা সন্তান রয়েছে। নাম শাহিদা। গত বছরে ৯ বছর বয়সে পা দিয়েছে শাহিদা। এখনো সে অনেকটাই ছোট। তাই ভবিষ্যতে কি করবে না করবে সেই নিয়ে সুদীপ্তার কোন মাথাব্যথা নেই। তবে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তিনি ভবিষ্যতে মেয়েকে অভিনয় জগতে আনবেন কিনা। সেই প্রশ্নের সরাসরি জবাব দেন অভিনেত্রী।
কোনো লুকোচুরি না করেই মেয়ের সম্পর্কে বলেন, ‘ভারতবর্ষে যে ধরনের চেহারা না থাকলে তাকে প্রধান চরিত্রে কোনদিনই কাস্ট করা হবে না আমার মেয়ের ভবিষ্যতে সেই ধরনের চেহারা কোনদিনই তৈরি হবে না। ওর চেহারার গড়ন দেখেই সেটা বোঝা যায়। আর সারা জীবন ও এটা ভেবে যাবে কেন আমি ওদের মতো দেখতে হলাম না, কেন আমি ওই রোলটা পেলাম না। সেজন্য আমি একদমই চাই না ও এই প্রফেশনে আসুক, কারণ ওকে ভুগতে হবে। আর সেটা ওর খারাপ লাগবে। কারণ এক ধরনের দেখতে না হলে ভারতবর্ষে বাংলাতে বিশেষ করে কোন প্রধান চরিত্রে কাস্ট করা হয় না।’
আরও পড়ুনঃ ‘তোর ক্লাস আর আমার ক্লাস এক নয়!’ ক্যামেরার সামনেই অঙ্কুশের প্রেম প্রস্তাব ফিরিয়ে দিলেন মিমি! বুঝিয়ে দিলেন অঙ্কুশের যোগ্যতা!
নিজের এই কথার মাধ্যমে অভিনেত্রী স্পষ্টই বুঝিয়ে দিলেন বাংলাতে ট্যালেন্ট নয় রূপ দিয়ে সবকিছু বিচার করা হয়। আর অভিনেতা অভিনেত্রীদের ফর্সা, সুন্দর চকচকে চেহারা না থাকলে তাকে নায়ক বা নায়িকা বানানো হয় না।

