শীর্ষস্থান দখল করল ফুলকি! টিআরপি তালিকায় ধামাকা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

দেখতে দেখতে চলে এলো আরো একটি বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহে এই দিনটায় দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন একটি তালিকা প্রকাশের অপেক্ষায়। বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল জানার জন্য প্রত্যেক সপ্তাহেই এই বৃহস্পতিবারটা দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটাই দর্শকদের বুঝিয়ে দেয় তাদের প্রিয় ধারাবাহিকটি ঠিক কি অবস্থায় রয়েছে এবং সেটি আর ঠিক কতদিন চলতে পারে।

আগে ধারাবাহিকের চ্যানেলগুলোতে এত বেশি পরিমাণে ধারাবাহিক সম্প্রচারিত হতো না। তাই তাদের মধ্যে লড়াই বিশেষ দেখা যেত না। কিন্তু এই মুহূর্তে ধারাবাহিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই প্রতিযোগিতাও বেড়ে গিয়েছে। একটি ধারাবাহিককে টিকে থাকতে গেলে এখন সব থেকে শ্রেষ্ঠ গল্পটি সম্প্রচার করতে হয়। নইলে প্রতিদ্বন্দ্বী ধারাবাহিকের কাছে হেরে গিয়ে টেলিভিশন ছাড়তে হয়।

এবার চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের দুই জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB এবং কথা। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই দুই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৪ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই সপ্তাহে ৬.২ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের উড়ান, রোশনাই এবং শুভ বিবাহ এই তিনটি ধারাবহিক। এই ধারাবাহিক তিনটির প্রাপ্ত নম্বর ৫.৮।

1st •• ফুলকি 7.2
2nd •• গীতা LLB, কথা 6.5
3rd •• নিম ফুলের মধু 6.4
4th •• জগদ্ধাত্রী 6.2
5th •• উড়ান, রোশনাই, শুভ বিবাহ 5.8

Back to top button