টিআরপি তালিকায় টানটান উত্তেজনা! জলসা জি-এর মাঝে জোরদার টক্কর! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

দেখতে দেখতে চলে এলো বৃহস্পতিবার। বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের জন্য এই দিনটিকেই বেছে নেওয়া হয়ে থাকে। কোন ধারাবাহিক টিআরপিতে কত নাম্বার পেল সেটা জানার জন্য প্রত্যেক সপ্তাহেই এই বৃহস্পতিবারটা দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা জানতে দর্শক মহল অত্যন্ত আগ্রহের সাথে বসে থাকে।

গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী জি বাংলা এবং স্টার জলসা উভয় চ্যানেল একে অপরের সমান প্রতিদ্বন্দ্বিতা করেছে। বর্তমানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাইছে প্রত্যেকে। বেশ কিছু নতুন ধারাবাহিক নাম লিখিয়েছে প্রথম সারির চ্যানেলগুলিতে। কোন ধারাবাহিক কেমন ফল করেছে এবার সেটাই জেনে নেওয়ার পালা।

এবার তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এবং স্টার জলসার কথা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের গীতা LLB এবং জি বাংলার পরিণীতা। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই দুই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.২ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান। এই সপ্তাহে ৬.৯ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলা চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৭।

1st •• কথা, ফুলকি 7.4
2nd •• গীতা, পরিণীতা 7.3
3rd •• জগদ্ধাত্রী 7.2
4th •• উড়ান 6.9
5th •• কোন গোপনে 6.7

Back to top button