প্রথম স্থানে জোড়া মেগা! দেখে নিন আজকের টিআরপি তালিকা

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত ধারাবাহিকের সাপ্তাহিক ফল। বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল জানার জন্য প্রত্যেক সপ্তাহেই মানুষ অধীর আগ্রহে বসে থাকে। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা দেখেই দর্শকরা বুঝতে পারেন তাদের প্রিয় ধারাবাহিকটি ঠিক কি অবস্থায় রয়েছে। পুজোর মাঝেও টিআরপি নিয়ে উন্মাদনা তাদের এতটুকুও কমেনি।

টিআরপিতে যে ধারাবাহিক গুলি শীর্ষে থাকে সেই ধারাবাহিকগুলি টেলিভিশনের পর্দায় টিকে থাকতে সক্ষম হয়। তাই প্রত্যেকটি ধারাবাহিকপ্রেমী মানুষ নিজের পছন্দের ধারাবাহিককে টিআরপির শীর্ষে দেখতে চান। বর্তমানে টিআরপি এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে, এটাই বাংলা ধারাবাহিকের সফলতার মাপকাঠি হয়ে উঠেছে।

এবার চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করতে সক্ষম হয়েছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা এবং জি বাংলা চ্যানেলের ফুলকি। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB এবং জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই দুই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৬ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান, জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি। এই সপ্তাহে ৬.৪ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের শুভ বিবাহ ধারাবহিক। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩।

আরও পড়ুনঃ ফুলকির মা কালীর সহায় এবারেও মুখ থু’বড়ে পড়ল রুদ্র, বা’নচাল হয়ে গেলো সব প্ল্যান

1st •• ফুলকি , কথা ৭.১
2nd •• জগদ্ধাত্রী , গীতা LLB ৭.০
3rd •• নিম ফুলের মধু ৬.৬
4th •• উড়ান, কোন গোপনে ৬.৪
5th •• শুভ বিবাহ ৬.৩

Back to top button