অনির্বাণ চরিত্রটা একেবারেই একটা জঞ্জাল, এমন দেলুলু নায়ক আর দুটো হয় না! দাবি ভক্তদের

জি বাংলায় (Zee Bangla) সেসব ধারাবাহিকগুলি জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হল মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকটি যত দিন গেছে তত জনপ্রিয় হয়ে উঠছে দর্শকদের কাছে। বর্তমানে তো বেশ ভালই জনপ্রিয়তা পাচ্ছে দর্শক মহলে। শেষ সপ্তাহে টিআরপি তালিকায় পঞ্চম স্থান দখল করে নিয়েছিল। ধারাবাহিকে বর্তমানে রাই এবং অনির্বাণের জীবনের গল্প তুলে ধরা হচ্ছে।

ধারাবাহিকে শেষ কয়েকদিন ধরে দেখানো হচ্ছে রাইয়ের অসুস্থতার কারণে তার বড় অপারেশন হয়েছে। কিন্তু রাই যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন তার দিকে সন্দেহের তীর ছুড়ে দিয়েছিল অনির্বাণ নিজে। রাই হলো অনির্বাণের দ্বিতীয় স্ত্রী। আর রায়ের জীবনেও দ্বিতীয় পুরুষ হলো অনির্বাণ। প্রথমবার শৌর্য-এর সঙ্গে রাইয়ের বিয়েটা দুঃভাগ্যক্রমে হয়নি। তার ভাগ্যের পরিহাসে শৌর্যর সঙ্গে তার মেজ বোন নীলুর বিয়ে দিতে হয়। এরপরেই তার জীবনে আসে অনির্বাণ। কিন্তু অনির্বাণ তার জীবনে আসার পর যে তার জীবনটা এতটা ওলট-পালট হয়ে যাবে তা হয়তো নিজেও কল্পনা করেনি রাই।

Anirban was convinced by Sohini again

ধারাবাহিকে দেখানো হচ্ছে অনির্বাণ একজন ভীষণের সন্দেহপ্রবণ মনের মানুষ। যেকোনো ছোটখাটো বিষয় অনির্বাণের মনে নোংরা সন্দেহ জন্মাতে শুরু করে। রাইয়ের সঙ্গে প্রথম থেকেই অনির্বাণের বিভিন্ন সন্দেহের কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। বিয়ের পরে অনির্বাণ বহুবার রাইকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে। রাইয়ের চরিত্র নিয়ে আঙ্গুল তুলেছে রাইয়ের দিকে।

আর যারা এই ধারাবাহিকে নিত্য দর্শক তারা ব্যাপারটা একেবারেই ভালো চোখে দেখে না। প্রায়দিন সোশ্যাল মিডিয়াতে অনির্বাণের চরিত্রকে নিয়ে ট্রোল এবং সমালোচনার শিকার হতে হয়। দর্শকরা প্রায়ই গালিগালাজ করে অনির্বাণের এই চরিত্রটিকে। সোশ্যাল মিডিয়াতে যখনই এই ধারাবাহিক নিয়ে কোন পোস্ট দেখা যায় সেখানে কমেন্ট বক্সে অনির্বাণকে নিয়ে দর্শক নিজের রাগ ক্ষোভ সমস্তটা উগরে দেয়। আর এই অনির্বাণের এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুমন দে। যিনি ধারাবাহিক জগতে বিশেষ পরিচিত মুখ।

MithiJhora, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, MithiJhora Today Episode, MithiJhora Today Episode 6 August মিঠিঝোরা আজকের পর্ব ৬ আগষ্ট, মিঠিঝোরা আজকের পর্ব

আরও পড়ুনঃ আপনজনদের হারিয়ে বর্তমানে একেবারে একা অভিনেত্রী চুমকি চৌধুরী! বৃদ্ধ বয়সে কীভাবে কাটছে তার দিন?

সম্প্রতি কিছুদিন আগে অনির্বাণের চরিত্রটিকে নিয়ে একজন দর্শক সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেন, সেখানে লেখা ছিল “অনির্বাণের মত এরকম দেলুলু নায়ক দ্বিতীয়টা আর দেখিনি, রাইকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য নাকি বলছে রাইয়ের নামে বাড়ি লিখে দেবে। তুই তোর মায়ের কথা একবার ভাব অনির্বাণ, রাইয়ের এর নামে পুরো বাড়ি লিখে দিলে তোর মা তো হার্টফেল করবে।” এই ধরনের আরো অনেক ট্রোল পোস্ট দেখা যায় অনির্বাণকে নিয়ে।

Back to top button