অষ্টমঙ্গলায় অঘটন! রোদ্দুরের জীবনে অনাহূত অতিথি! প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই টলিপাড়ায়

জি বাংলার যে নতুন ধারাবাহিকগুলো দর্শকদের মনে জয় করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম পুবের ময়না। অর্গানিক স্টুডিওর এই ধারাবাহিকটি কয়েক মাস আগেই শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং অভিনেত্রী ঐশানী দে। প্রথম থেকেই ধারাবাহিকের গল্প আকৃষ্ট করেছিল দর্শকদের। তবে যত সময় এগোচ্ছে রোদ্দুর ও ময়নার গল্প ততই মন জয় করে নিয়েছে সকলের।

বর্তমানে বর্তমানে একেবারে নতুন মোড় নিয়েছে ধারাবাহিকের গল্প। বিয়ের দিন নিখোঁজ গুঞ্জা। আর সেই কারণেই ছেলের সম্মান বাঁচাতে ময়নার সঙ্গেই রোদ্দুরের বিয়ে ঠিক করেন রোদ্দুরের মা। প্রথমে মাকে বাধা দিলেন মায়ের জড়াজড়ি আর মেনে নিতে পারেনি সে। গুঞ্জার ওপর একরাশ অভিমান আর পরিবারের সম্মান বাঁচাতে ময়নাকে বিয়ে করে রোদ্দুর। ময়নাও রোদ্দুরের পরিবারের মান রাখতে এবং রোদ্দুরের মায়ের কথা রাখতেই রাজি হয়ে যায় বিয়েতে।

বর্তমানে কি দেখা যাচ্ছে পুবের ময়না ধারাবাহিকে?

তবে স্বাভাবিকভাবেই বিয়ের পর ময়নাকে মেনে নিতে পারেনি রোদ্দুর। এদিকে রোদ্দুরের বৌভাতের দিনই রোদ্দুরের বাড়িতে এসে উপস্থিত হয় গুঞ্জা ও তার পরিবার। সকলের কাছে ক্ষমা চায় গুঞ্জা। কিন্তু তাতে গলে যায়নি রোদ্দুরের মা,বাবা। গুঞ্জাকে অপমান করেন তারা। এরপরই রোদ্দুরের সঙ্গে একলা কথা বলার সিদ্ধান্ত নেয় গুঞ্জা। গুঞ্জার সিদ্ধান্ত মেনে নিয়ে গুঞ্জার সঙ্গে কথা বলে রোদ্দুর। তবে তাতেও ভেজেনি চিরে। আর সেই কারণেই নতুন ফন্দি আঁটে গুঞ্জা।

শুরু করে অভিনয়। রোদ্দুরের সামনে, রোদ্দুরের পরিবারের সামনে নিজেকে ভালো পেয়ে প্রমাণ করার চেষ্টা শুরু করে সে। তবে এসব দেখেও মন গলেনি রোদ্দুরের মায়ের। তারপর থেকেই নানা ছুতোয় রোদ্দুরের বাড়িতে আসতে শুরু করে গুঞ্জা। যদিও সেটা একেবারেই ভালো চোখে দেখেননি রোদ্দুর মা। এদিকে বিয়ে হলেও স্বামী স্ত্রীর সম্পর্ক যে রোদ্দুর আর ময়নার মধ্যে তৈরি হয়নি সেটা খুব ভালোভাবেই বুঝে যায় তিনি।

আরও পড়ুন: মধুবনীর সামনে এলো মিহির জন্মদাত্রী মা! প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই নেট পাড়ায়!

কি দেখা গেছে পুবের ময়নার নতুন প্রোমোতে?

সম্প্রতি জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে পুবের ময়নার নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে রোদ্দুরের সঙ্গে অষ্টমঙ্গলায় যাচ্ছে ময়না। আর সেই কারণেই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে তারা। কিন্তু তখনই রোদ্দুরের বাড়িতে এসে হাজির হল গুঞ্জা। রোদ্দুরকে সে বলে রোদ্দুর তাকে কথা দিয়েছিল তার জন্মদিনে তার সঙ্গেই কাটাবে। গুঞ্জার কথা শুনেই চমকে যায় ময়না। এবার কি করবে রোদ্দুর? স্ত্রী না প্রাক্তন বাগদত্তা কাকে বেছে নেবে সে? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button