মেয়েবেলার পর আবার দর্শকদের কষ্ট দিয়ে শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক, খবর সামনে আসতেই দুঃখ প্রকাশ দর্শকের

বর্তমানে বাংলা বিনোদনের একটি বড় অংশ দখল করে রেখেছে বাংলা মেগা সিরিয়াল। এই চ্যানেলগুলোতে যেমন ঝড়ের গতিতে একটার পর একটা নতুন ধারাবাহিক আসছে ঠিক তেমনি অনেক ধারাবাহিক অকালেই শেষ হয়ে যাচ্ছে। এখনকার ধারাবাহিক আর আগের মতন ২-৩ বছর চলে না বরং ২-৩ মাসেই শেষ হয়ে যায়।
এই মুহূর্তে দাঁড়িয়ে কোন একটি মেগা সিরিয়ালের টিকে থাকার জন্য যেটা ভীষণ জরুরী সেটা হল টিআরপি। শুধুমাত্র টিআরপির অভাবে একাধিক সদ্য জাত ধারাবাহিকের সম্প্রচার কোনরকম প্রস্তুতি ছাড়াই বন্ধ করে দিয়েছে চ্যানেল। আবার অন্যদিকে ভালো স্কোর করা ধারাবাহিক গুলিকে বছরের পর বছর টিকিয়ে রেখেছে চ্যানেল।
দর্শকরা ইতিমধ্যেই জানতে পেরেছেন মাত্র ছয় থেকে সাড়ে ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসা চ্যানেলর মেয়েবেলা। ধীরে ধীরে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা অর্থাৎ ডোডো আর মৌ এর কেমিস্ট্রি বেশ ভালো লাগছিল দর্শকদের। চ্যানেলের প্রত্যাশা অনুযায়ী তেমন টিআরপি দিতে পারছিল না এই ধারাবাহিকটি। তাই এখন শেষের পথে মেয়েবেলা।
ঠিক একই কারণে এবার বন্ধ হয়ে যেতে চলেছে স্টার জলসার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক। তবে এই ধারাবাহিকটি শেষ হওয়ার কথা উঠতে এক পক্ষের দর্শন যেমন হতাশা প্রকাশ করছে ঠিক তেমনি আরেকপক্ষের দর্শক বেশ খুশি। কারণ তারা অনেক দিন ধরেই চাইছিলেন যাতে এই ধারাবাহিকটি শেষ হয়ে যায়।
যে ধারাবাহিকটির কথা বলা হচ্ছিল সেটি হলো স্টার জলসার একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক গুড্ডি। একদম শুরুতে বেশ ভালো ফল করছিল এই মেগা। কিন্তু সময়ের সাথে সাথে এসেছে নতুন মোর একাধিক অনৈতিক প্লট। যার দরুন বেশ কিছু দর্শকের কাছে অপছন্দের কারণ হয়ে উঠেছে এই ধারাবাহিক। সম্প্রতি শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি শেষ হয়ে যাবে এই মেগা। কিন্তু ধারাবাহিকের কলা কুশলীদের কাছ থেকে এইরকম কোন তথ্য এখনো অব্দি পাওয়া যায়নি। তবে সূত্রের খবর দেড় মাসের মধ্যে নিজের অন্তিম পর্ব সম্প্রচার করবে গুড্ডি।

