আবার ফিরছে স্টার জলসার জনপ্রিয় জুটি, নাম শুনলে লাফাবেন ভক্তরা
দর্শকদের জন্য রয়েছে সুখবর, টেলিভিশনের পর্দায় ফিরছে দর্শকদের ভীষণ প্রিয় এক জুটি

একনাগাড়ে শেষ হয়ে যাচ্ছে বাংলা বিনোদনের (Bengali Entertainment) একাধিক বাংলা ধারাবাহিক (Bengali Serial)। কখনও স্টার জলসায় (Star Jalsha) তো কখনও জি বাংলায় (Zee Bangla) হরদম শেষ হচ্ছে একের পর এক ধারাবাহিক। আর এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পিছনে রয়েছে টিআরপি (TRP)।
বর্তমানে প্রতিটি ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে সেই ধারাবাহিকের টিআরপির উপর। টিআরপি না থাকলে কোন ধারাবাহিকই খুব বেশিদিন টেলিভিশনের পর্দায় রাজ করতে পারেনা। সেই ধারাবাহিকের নায়ক নায়িকা যতই দর্শকদের প্রিয় জুটি হয়ে উঠুক না কেন, টিআরপির কাছে সবাই সমান। এই বাংলা ধারাবাহিক অন্যতম লেখিকা লীনা গাঙ্গুলী।

বর্তমানে কেবল বাংলাতেই থেমে নেই লীনা গাঙ্গুলী। লীনা গাঙ্গুলীর লেখা একাধিক বাংলা ধারাবাহিকের হিন্দি অনুবাদ রীতিমত রমরমিয়ে চলেছ। শুধু তাই নয় বেশ ভালো রকমের টিআরপিও এনে দিয়েছে। তাই এখন নিজের কাঁধে নতুন দায়িত্ব তুলে নিয়েছেন জনপ্রিয় লেখিকা।
আর মাত্র কিছুদিনের মধ্যেই আসতে চলেছে তাঁর নতুন মেগা ঝনক। কলকাতায় দিন তিনেক শ্যুট হয় এই ধারাবাহিকের। এর পরই গোটা টিম চলে গিয়েছে কাশ্মীরে। তবে সবাইকে সারপ্রাইজ দিয়ে সেই টিমে যোগ দিয়েছে বাংলা ধারাবাহিকের চর্চিত দুই মুখ। যাদের ধারাবাহিক নিয়ে এতদিন জমিয়ে হয়েছে ট্রোলিং। দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন এনারা কারা। ‘ঝনক’ সিরিয়ালে এই দুই অভিনেতা অভিনেত্রীকেও দেখা যাবে বলেই খবর মিলছে।

এই ধারাবাহিকে নায়ক চরিত্রে রয়েছেন সবার ক্রাশ ক্রুশল আহুজা। আর নায়িকা চরিত্রে থাকছেন অভিনেত্রী হিবা নবাব। এই হিবা কিন্তু কাশ্মীরেরই কন্যা। অনিরুদ্ধ অর্থাৎ গল্পের নায়কের বাগদত্তার ভূমিকায় দেখা যেতে চলেছে চাঁদনি শর্মাকে। এখানে খলনায়ক হিসেবে দেখা যাবে ঋষি কৌশিককে। তাঁর চরিত্রের নাম তেজশ কুমার।

এই ধারাবাহিকের জন্যই এবার ‘গুড্ডি’ (Guddi) ধারাবাহিক শেষ হতেই রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলি হাজির হয়েছে কাশ্মীরে। এয়ারপোর্ট থেকে দুজনেই ছবি শেয়ার করেন তাদের সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বেশ খুশি হয়েছেন ‘গুড্ডি’-র দর্শকরা। জানা যাচ্ছে এই ধারাবাহিকের মধ্যে দিয়েই আবারো দেখা যেতে চলেছে দর্শকদের এই প্রিয় জুটিকে। সঙ্গে ‘ঝনক’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার কথা রয়েছে ‘ইন্দ্রাণী’ খ্যাত অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীরও।

