‘পরকীয়ায় অনন্য বাঙালিনী’ গুড্ডির নাম বদলে কী রাখা হল ‘গুড্ডি মাসিমা’! গল্প বদলেও ট্রোলিং কমছে না গুড্ডি ধারাবাহিক নিয়ে

বাংলা চ্যানেলগুলিতে সিরিয়ালের একাধিক দৃশ্য নিয়ে ট্রোল বহুবার হয়েছে। কখনও একই গল্পের প্লট নিয়ে তৈরি হচ্ছে দুটি সিরিয়াল আবার সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠা দেখেও সমালোচনার মুখে পড়তে হয়েছে ধারাবাহিক নির্মাতাদের। তবে এগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকগুলি। তাঁর লেখা ‘গুড্ডি’ বরাবরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না।

এই সিরিয়ালের নায়ক অনুজ তথা রণজয়ের চরিত্রের কারণে তিনি এমনিতেই কোণঠাসা হয়ে পড়েছিলেন। তবে এবার এই সিরিয়ালের নায়িকার কারণেই ট্রোলের মুখে পড়তে হল ধারাবাহিকটিকে। গুড্ডি ধারাবাহিকের গল্পে একাধিক মোড় আসলেও অনুজকে নিয়ে গুড্ডি ও শিরিনের টানাটানি ভীষণ রকমের ট্রলের মুখে ফেলেছিল ধারাবাহিককে।

এই সিরিয়াল ট্রোল হওযার আসল কারণ হল ধারাবাহিকে এমন এক দৃশ্য দেখানো হয়েছে যার সঙ্গে আদৌও বাস্তবের কোনও মিল নেই। আর সেই দৃশ্য দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়াল ব্যাপকভাবে ট্রোল হতে শুরু করে দিয়েছে। ধারাবাহিকে দেখানো হয়েছে গুড্ডি নিজেই নিজেকে সিঁদুর পরাচ্ছেন। এই দৃশ্য দেখার পর থেকেই দর্শকরা এই সিরিয়ালের সমালোচনায় সরব হয়েছেন। একজন নেটিজেন লিখেছিলেন, ‘সারা বছর ক্যা’চা’ল করে না পড়েই পুলিশ হয়ে গেল।’ অপরজন লিখেছিলেন, ‘ভুলভাল জিনিস। কোনও আইপিএসই চাকরি পেয়ে সোজা এসপি হয়ে যায় না।’ তৃতীয়জন লিখেছিলেন, ‘এত শর্ট হাইটে পুলিশ হওয়া যায় জানতে পারলে আমিও চেষ্টা করতাম পুলিশ হওয়ার। পড়তেও হত না। শুধু দুটো বিয়ে করলেই হত।’

বাংলা সিরিয়ালের ‘কাণ্ডকারখানা’ দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল অনেকেরই যখন ‘গুড্ডি’ ধারাবাহিকের মূখ্য দুই চরিত্রকে ‘হাতির মানুষ খাওয়ার’ বিষয়টি নিয়ে কথা বলতে শোনা যায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্লিপে দেখানো হয়েছে, অনুজ গুড্ডিকে (Guddi Serial) প্রশ্ন করছে, “আচ্ছা, সত্যিই যদি একটা হাতির পেটে যেতে কী হতো?” গুড্ডির উত্তর, “কী আবার হতো? ওরাও পেট ভরে কিছু খেতে পেত। ওরা তো কিছু খাওয়ার জন্যই জঙ্গলের বাইরে বেরিয়ে আসে।” ওই ডায়ালগ শুনে ধারাবাহিক থেকে নিয়ে দর্শকরা হাসবেন না কাঁদবেন সেটাই ঠিক করে উঠতে পারছিলেন না।

Guddi, Star jalsha, Bengali Serial, গুড্ডি, স্টার জলসা, বাংলা সিরিয়াল

ম্যাজিক মোমেন্টসের এই ধারাবাহিক প্রথম থেকেই ট্রোলের শিকার। তা সে ‘প’র’কী’য়া’-র উপর জোর দেওয়া হোক বা অনুজের দুই বউ নিয়ে নাটক। বারবার গুড্ডি বন্ধ হওয়ার ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বলা হয়েছে, সমাজের উপর খারাপ প্রভাব ফেলছে এই সিরিয়াল। একসময় অন্য কাউকে বিয়ে করে নিজের প্রাক্তন স্বামীর সাথে প’র’কী’য়া লিপ্ত হয়েছিলেন ধারাবাহিকের গুড্ডি তা কারোরই অজানা নয়। বর্তমানের আরো একবার ট্রোল হচ্ছে গুড্ডিকে নিয়ে। তবে এবার আর গুড্ডি নয় তাকে বলা হচ্ছে “গুড্ডি মাসিমা”। আর কভারের নিচে লেখা ‘পরকীয়ায় অনন্য বাঙালিনী’। তার কার্যকলাপ নিয়ে বর্তমানে বেশ হাসির খোরাক হচ্ছে গুড্ডি।

Back to top button