মোহনার অতীতে লুকিয়ে আছে ভয়ংকর সত্যি! জানতে পেরে পায়ের তলার মাটি সরে গেলো শুভর! আদৃতের পরিণতি ভেবে শিউরে উঠল নায়িকা!

বর্তমানে একাধিক বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। তার মধ্যে থেকেও দর্শকদের অন্যতম পছন্দের একটি ধারাবাহিক হলো স্টার জলসার (Star Jalsha) গৃহপ্রবেশ (Grihoprobesh)। ধারাবাহিকে উষসী এবং সুস্মিতের জুটি দর্শকের মন খুব সহজেই জিতে নিয়েছে। দুজনেই টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ। বর্তমানে ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে। তাই জন্য দর্শক ধারাবাহিকের একটি পর্বও মিস করতে চাইছেন না। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মোহনা শুভকে ফেয়ারওয়েল পার্টি দেওয়ার জন্য সকলকে আয়োজন করতে বলে। শুভ যাতে আজকের দিনটা সারা জীবন মনে রাখে তার ব্যবস্থাই করে মোহনা। বাড়ির সবাইকে নির্দেশ দেয় সুন্দর করে বাড়িটা সাজিয়ে দিতে। এদিকে শুভ ঠিক করে নেয় আজ রাতের মধ্যেই যা করার তাকে করতে হবে। তাই জন্য যেকোনো রকম ঝুঁকি নিতে রাজি সে।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television, Ushasi Ray, Sushmit Mukherjee, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, উষসী রায়, সুস্মিত মুখার্জি, Today Episode 29 July, গৃহপ্রবেশ আজকের পর্ব ২৯ জুলাই, গৃহপ্রবেশ আজকের পর্ব

মোহনার কথায় বাধ্য হয়ে বাড়ির সকলে মিলে শুভর ফেয়ারওয়েল আয়োজন করে। মন থেকে কেউ মেনে নিতে না পারলেও মোহনার মুখের উপরে কেউ সরাসরি কথা বলতে পারছে না। কারণ এখন মোহনা এবং আকাশের হাতেই সবটা নির্ভর করছে। আজ ডিনারের মাধ্যমে এসব লোকের ফেয়ারওয়েল এর অনুষ্ঠান পার্টি হবে। কিন্তু আদির মা যখন মোহনাকে এই কাজে বাধা দেয় এবং মোহনাকে থাপ্পর মারতে যায়। মোহনা তখন আদির মাকে ঠেলে ফেলে দেয়। শুভ সময় মত তাকে ধরে ফেলে। কিন্তু শাশুড়ি মায়ের অপমান একেবারে মেনে নিতে পারে না শুভ। তাই মোহনাকে সরাসরি গিয়ে কষিয়ে থাপ্পর মারে। শুভর অপমান সহ্য করতে পারেনা মোহনা। কিন্তু শুভ জানিয়ে দেয় বাড়ির কারোর অসম্মান সে সহ্য করবে না।

মোহনা সঙ্গে সঙ্গে শুভর হাত ধরে তাকে বাড়ি থেকে বের করে দিতে চাই। কিন্তু মাঝপথে আদি বাধা দেয়। মোহনা ভাবে আদি হয়তো এখনো শুভকে নিয়ে দুর্বল। কিন্তু মোহনার ভুল ধারণা দূর করানোর জন্য আদির মোহনার কাছে গিয়ে তাকে শান্ত ভাবে বোঝাতে থাকে। মোহনা যেন মাথা গরম না করে। এরপর আদি তাকে নিয়ে ঘরে চলে যায়। আদি মোহনাকে ঘরে নিয়ে বোঝাতে থাকে মোহনা যেন মাথা গরম না করে। কিন্তু মোহনা কাল সকালে যে শুভর সাথে কি করবে সেটাই ভেবে ভয় পাচ্ছে আদি। এরপর আদি ঘর থেকে গেস্ট রুমে ঘুমানোর জন্য যখন বেরোবে তখনই মোহনা তাকে আটকে দেয়। আজ রাতে মোহনার সাথে থাকতে হবে আদিকে। এই বলে জোড়াজড়ি করতে থাকে। আদিও কোন উপায় না দেখে মোহনার সাথে থাকার জন্য রাজি হয়ে যায়।

আরও পড়ুনঃ ব্রাইট মাইন্ডস-এর চ্যাম্পিয়ন হলো রায়ান! শিরিনের ষ’ড়যন্ত্রে রায়ানের চোখে ছোট হয়ে গেলো পারুল!

ওদিকে শুভ মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোহনার কাছের বন্ধু দময়ন্তীর কাছে যায়। দময়ন্তী মোহনার কলকাতার বন্ধু ছিল, কিছু বছর আগেই নিউইয়র্কে এসেছে। মাঝরাতে দময়ন্তীর বাড়িতে ঢুকে তাকে জেরা করতে থাকে শুভ। প্রথমে দময়ন্তী কোন কথা স্বীকার করতে চায় না। শুভর কাছে কোন কথাই স্বীকার চায় না। কিন্তু শুভ জানায় তার কাছে দময়ন্তীর ভয়েস রেকর্ড এখনো আছে, চাইলেই সে ওই ভয়েস রেকর্ড দিয়ে দময়ন্তীর লাইসেন্স বাতিল করতে পারে। লাইসেন্স ক্যানসেল হওয়ার ভয়ে দময়ন্তী সব কিছু বলে। কয়েক বছর আগে মোহনার মানসিক কিছু সমস্যা ধরা পড়ে যার কারণে মোহনা এক বছর ঘর বন্দি ছিল এবং তার নার্ভের ওষুধ চলছিল। কলকাতার ওই হাসপাতালে কোন একটা ঘটনা ঘটেছিল তবে পরে ওই ঘটনা ধামাচাপা পড়ে যায়। ওদিকে আদি জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মোহনাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর শুভর সাথে দেখা করতে যায়। কিন্তু হঠাৎ করে শুভ এবং আদিকে কথা বলতে দেখে নেয় মোহনা। এভাবে শেষ মুহূর্তে এসে মোহনার কাছে ধরা পড়ে গেল দুজনে। এবারে কি হবে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button