ডিভোর্সের ছলে বাজিমাত করলো শুভ! নিজের মায়ের মাথা ফা’টিয়ে জেগে উঠলো ৬ বছর আগেকার সেই মোহনা! কি হয়েছিল ৬ বছর আগে?

বর্তমানে একাধিক বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। তার মধ্যে থেকেও দর্শকদের অন্যতম পছন্দের একটি ধারাবাহিক হলো স্টার জলসার (Star Jalsha) গৃহপ্রবেশ (Grihoprobesh)। ধারাবাহিকে উষসী এবং সুস্মিতের জুটি দর্শকের মন খুব সহজেই জিতে নিয়েছে। দুজনেই টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ। বর্তমানে ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে। তাই জন্য দর্শক ধারাবাহিকের একটি পর্বও মিস করতে চাইছেন না। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আদি আর শুভকে আলাদা করার জন্য মোহনা ডিভোর্সের প্ল্যান করে। আদি মোহনার সঙ্গে নাটক করছে তাই শুভর সাথে ডিভোর্স করার প্ল্যানে রাজি হয়ে যায়। শুভ তো এই প্ল্যানে আদির সাথেই আছে। আসলে নিজেদের বাড়ির ব্যবসা সব বাঁচাতে মোহনার সাথে এই নাটকটা করছে আদি। কিন্তু সবটাই শুভর প্ল্যান সে সবটাই জানে। এজন্য শুভ ডিভোর্স পেপার নিয়ে আসার পর মোহনা আর বাড়ির সকলে সামনেই সই করে দেয়।

বাড়ির সকলেই শুভকে অনেকবার করে এই ভুল করতে না করে। কিন্তু তা সত্ত্বেও কারোর কথা না শোনে না শুভ। অনেক ঝুঁকি নিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এদিকেও এই ডিভোর্সের জন্য বাড়ির সকলের কাছে ছোট হতে হয় আদিকে। এটা যে আদি আর শুভর প্ল্যান সেটা তো কেউ জানে না। তাই সকলে আদিকে ভুল বোঝে। আদির বাবা তো তাকে সকলের সামনেই ত্যাজ্য পুত্র করে। আদির জন্য শুভর খুব খারাপ লাগে। তাদের প্ল্যানের জন্য সকলের সামনে ছোট হতে হচ্ছে আদিকে। আদির ভাই বোন সকলেই তার বিরুদ্ধে চলে গেছে।
এদিকে আদি এবং শুভ দুজনে ডিভোর্স পেপারের সাইন করে দিলে মোহনা তো আনন্দে আত্মহারা হয়ে যায়। তার তো পাগলামির শেষ নেই সে যা খুশি করতে পারে। তারপরই মোহনা শুভকে ২৪ ঘন্টা সময় দেয় এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আদির বাবা শুভকে বাড়ি থেকে কিছুতেই যেতে দিতে চায় না। কিন্তু মোহনা জানায় ডিভোর্স হয়ে যাওয়ার পর আদি বা পরিবারের সাথে কোন সম্পর্ক নেই শুভর। তাই তাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। এটা বলে মোহনা তার বাড়িতে দাদার সঙ্গে দেখা করতে যায়।
ওদিকে শুভ তার স্বপনদাকে মোহনার খোঁজ নিতে পাঠিয়েছিল। কিন্তু সেই স্বপনদাকে খুন করে ফেলে মোহনার লোক। তাই জন্য শুভ বারবার স্বপনকে ফোন করেও ফোনে পায়না। এদিকে মোহনা বাড়িতে গিয়ে দাদার খোঁজ করে, কিন্তু তার মা জানায় তার দাদা বাড়িতে নেই। মোহনা নিজের মায়ের কাছে আদি আর শুভর ডিভোর্সের ব্যাপারটা লুকিয়ে যায়। এরপরে মোহনা যে লোকটিকে তার সমস্ত অতীত আড়াল করার জন্য কাজে লাগিয়েছিল তাকে ফোন করে স্বপনের খুনের ব্যাপার নিশ্চিত হয়। প্রমাণ হিসেবে যখন ঐ লোকটি একটি ভিডিও পাঠায় তখন সে ভিডিওতে স্বপনকে দেখে চিনতে পারে মোহনা। আর তখনই তার সন্দেহ হয় তার অতীত ব্যাপারে খোঁজখবর করছে শুভ। এদিকে মোহনার মা সব শুনে ফেলে বারবার সাবধান করতে থাকে।
আরও পড়ুনঃ রায়ানকে পিছনে ফেলে এগিয়ে গেলো পারুল! ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল রায়ান! কে হতে চলেছে চ্যাম্পিয়ন?
মোহনা আবারও সেই আগের মূর্তি ধারণ করে। সবকিছু এলোমেলো করে ভাঙচুর করতে থাকে। তার মাকেও আঘাত দেয়। তখনই বাড়িতে আকাশ আসে। আকাশ তো ঘরের অবস্থা দেখে অবাক হয়ে যায়। মোহনা আকাশকে জানায় আদি এবং শুভর ডিভোর্স হয়ে গিয়েছে এবার থেকে আদি শুধুমাত্র তার। ওদিকে শুভ এই ২৪ ঘন্টার মধ্যে কি করবে কিছুই বুঝতে পারে না। দেখা যাক আদি শুভ মিলে কিভাবে মোহনার সত্যি সামনে আনে।

