মোহনার প্ল্যান ভেস্তে দিতে রায় বাড়িতে হাজির শুভ! লাল চুলে মেম মেডই হয়ে উঠবে মোহনার মৃ’ত্যুবান!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television,Ushasi Ray, Sushmit Mukherjee, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, উষসী রায়, সুস্মিত মুখার্জি, Today Episode 20 june, গৃহপ্রবেশ আজকের পর্ব ২০ জুন, গৃহপ্রবেশ আজকের পর্ব

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মোহনা তার দাদার দুর্বল জায়গায় আঘাত করে দাদাকে এই নোংরা কাজের সাথে যুক্ত করে নিয়েছে। আকাশ আদিদের কোম্পানির সাথে যে ডিল করেছিল সেই ডিল ক্যান্সেল করে নিয়েছে। যার ফলে আদিদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়েছে। এদিকে হঠাৎ করে আকাশের অফিসে গিয়ে পৌঁছায় শুভ। আকাশকে জানায় সে নদীয়ার চলে যাচ্ছে কিন্তু যাওয়ার আগে তার সঙ্গে কিছু জরুরী কথা রয়েছে তার। আকাশ যে মোহনাকে বিচার দিতে গিয়ে শুভর সাথে অন্যায় করছে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।

 

এদিকে বোনের প্রতি ভালবাসায় অন্ধ হয়ে আকাশ শুভকে বলছে রায় পরিবারের ক্ষতি করার জন্য তার সাথে হাত মেলাতে। শুভ আকাশের কথা প্রথমে নিজের কানে বিশ্বাস করতে পারছিল না, শুভ আকাশের মুখের উপর জানিয়ে দেয় যে রায় পরিবারের কোনো ক্ষতি সে করতে পারবে না আর কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে তাকেও ছেড়ে দেবে না। ওইদিকে বাড়িতে মোহনা তো একের পর এক নাটক করেই চলেছে। আর বাড়ির ব্যবসার কথা ভেবে আদির কাকা ভাইয়েরা আসে আকাশের সাথে দেখা করতে।

আরও পড়ুনঃ ‘ফর্সা অভিনেতাদের কাঁচের গ্লাসে চা দেওয়া হতো, আর আমার জন্য থাকতো প্লাস্টিকের কাপ!’ জীবনের শুরুতে মিলেছে অবহেলা! আবেগপ্রবণ রুদ্রনীল!

তখনই তারা জানতে পারে শুভ নদীয়ায় ফিরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আদিকে জানায় তারা। এদিকে ডোনা এই খবর জানতে পেরে মোহনাকে খবর দিতে আসে। মোহনা তো এই খবর শুনে খুশিতে একেবারে আত্মহারা হয়ে পড়ে। আর ঠাম্মির কাছে ধরা পড়ে যায়। ঠাম্মি তো ভালই বুঝতে পারে মোহনার সবটাই নাটক। তারপরই শুভ ছদ্মবেশে আসে রায় পরিবারে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button