মোহনাকে মাত দিতে শু’ভলক্ষ্মীর অস্ত্র হয়ে উঠল আকাশ! এবার ছদ্মবেশে মোহনার ষড়যন্ত্র ফাঁ’স করবে নায়িকা!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কেশব নিজের মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাই জন্য স্টেফিনি বাধ্য হয়ে শুভকে ভিডিও কল করে এবং শুভ ভিডিও কলেই কেশবকে ঘুম পাড়ানি গান শুনিয়ে অতি কষ্টে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে শুভর গানের শব্দ শুনতে পেয়ে আদৃত ছুটে যায়। কিন্তু শুভকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে মোহনা তো মনে মনে ভীষণ খুশি সে একটু একটু করে শুভলক্ষ্মীর জায়গায় ছিনিয়ে নেওয়ার প্ল্যান করতে থাকে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে শুভলক্ষীকে সবসময় আগলে রাখছে রায় বাড়ির কর্মচারী স্টিফেনি। শুভর সমস্ত প্ল্যানে সে তাকে সাহায্য করছে। এদিকে শুভ আদির ক্লিনিকে গিয়ে সেখান থেকে কিছু প্রমাণ জোগাড় করে এনেছে। সেখানেই দেখতে পাচ্ছেন আদির বক্তব্য অনুযায়ী তার আগের অনেক কিছুই মনে নেই সেখানে মোহনার সাথে যদি তেমন কিছু ঘটিয়ে থাকে তাহলে মোহনা সেটার নোংরা ব্যবহার করছে।
এদিকে মোহনার সাথে হাত মিলিয়েছে ডোনা এবং পূরবী। শুভর অনুপস্থিতিতে সুমিতের থেকে তুলিকে আলাদা করার জন্য মোহনার সাথে হাত মিলিয়েছে। আর সেটা আড়াল থেকে দেখে নেয় ঠাম্মি। ঠাম্মি শুভকে ফোন করে জানায় তার অনুপস্থিতিতে বাড়িতে কত কিছু হচ্ছে। মোহনাকে একটুও মনে হচ্ছে না সে তার সন্তানকে নিয়ে চিন্তিত। উল্টে তাকে নিয়ে আরো সন্দেহ হচ্ছে। শুভ জানায় তারও মোহনাকে নিয়ে দিন দিন সন্দেহ বাড়ছে, কিন্তু প্রমাণ না পাওয়া পর্যন্ত সে কিছুই করতে পারবে না।
আরও পড়ুনঃ ফুরিয়েছে ভালোবাসা, তাই সংসার ত্যাগ করল কমলিনী! চন্দ্রকে সে কথা জানিয়ে বাড়ি ছাড়লো সে!
এদিকে মোহনা তার দাদার দুর্বল জায়গায় আঘাত করে দাদাকে এই নোংরা কাজের সাথে যুক্ত করে নিয়েছে। আকাশ আদিদের কোম্পানির সাথে যে ডিল করেছিল সেই ডিল ক্যান্সেল করে নিয়েছে। যার ফলে আদিদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়েছে। এদিকে হঠাৎ করে আকাশের অফিসে গিয়ে পৌঁছায় শুভ। আকাশকে জানায় সে নদীয়ার চলে যাচ্ছে কিন্তু যাওয়ার আগে তার সঙ্গে কিছু জরুরী কথা রয়েছে তার। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

