মোহনার কথায় শুভলক্ষ্মীকে ডিভোর্স দিচ্ছে আদৃত! ব্যবসা বাড়ি বাঁচাতে স্ত্রী সন্তানকে অস্বীকার করল আদি!

বর্তমানে একাধিক বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। তার মধ্যে থেকেও দর্শকদের অন্যতম পছন্দের একটি ধারাবাহিক হলো স্টার জলসার (Star Jalsha) গৃহপ্রবেশ (Grihoprobesh)। ধারাবাহিকে উষসী এবং সুস্মিতের জুটি দর্শকের মন খুব সহজেই জিতে নিয়েছে। দুজনেই টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ। বর্তমানে ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে। তাই জন্য দর্শক ধারাবাহিকের একটি পর্বও মিস করতে চাইছেন না। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, হঠাৎ করেই আদি বাড়িতে মোহনাকে নিয়ে হাজির হয়। আদির হাত ধরে মোহনা আবারও রায় বাড়িতে প্রবেশ করে। হঠাৎ করে মোহনা আদির হাত ধরে বাড়িতে ঢুকছে দেখে সকলে অবাক হয়ে যায়। আদির মা মোহনাকে বাড়ি থেকে বের করে দিতে চায় কিন্তু মোহনা জানিয়ে দেয় আদি তাকে নিজে নিয়ে এসেছে তাই সে বাড়ি থেকে যাবে না। এই বলেই আদির মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মোহনা। শুভ সঠিক সময় ধরে নেয় শাশুড়িকে। আদি এসব দেখেও চুপ করে আছে দেখে শুভ প্রতিবাদ করে ওঠে। কি হচ্ছে কিছুই বুঝতে পারে না।

আদি বাড়ির কারোর কোন প্রশ্নের উত্তর দেয় না। আজ থেকে এই বাড়িতেই থাকবে মোহনা সে কথা জানিয়ে দেয়। এরপর মোহনা আদিকে তার ঘরে নিয়ে যেতে বলে, আজ থেকে শুভ এবং আদির ঘরে মোহনা থাকবে জানিয়ে দেয়। তারপর মোহনা ঘরে চলে যাওয়ার পর আদির বাবা এসে আদিকে সপাটে থাপ্পড় মারে। আদির কাছে এমন একটা ব্যবহার তিনি আশা করেননি। কিন্তু আদৃত বলে সে যেটা এই মুহূর্তে ঠিক মনে করেছে সেটাই করছে। এই বলে আদিও ঘরে চলে যায়।
ওদিকে ঘরে গিয়ে আদি দেখে সমস্ত জিনিস লন্ডভন্ড করে ছুঁড়ে ফেলছে মোহনা। শুভ এবং তার সমস্ত ছবিও ভেঙে ফেলেছে। কিন্তু আদি আটকাতেও পারছে না মোহনাকে। মোহনা জানায় সে নিজের মতো করে এই ঘরটা আবার সাজিয়ে তুলবে। কিন্তু আদিকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না মোহনা। আদি জানায় মোহনা এখন থেকে যেটা চায় সেটাই হবে। কিন্তু শুভ ঠিক করেছে এবারে সে আর নিজের অধিকার ছেড়ে চলে যাবে না। এই বাড়িতে থেকেই লড়াই করবে। তারপর শুভ মোহনার জন্য জুস নিয়ে আসে। উপরে গিয়ে দেখে মোহনা আদিকে জড়িয়ে ধরে নাটক করছে। মোহনা শুভকে জানিয়ে দেয় সে আজ থেকে তাদের ঘরে থাকবে। কিন্তু শুভ জানায় সে মোহনাকে এই ঘরে কিছুতেই থাকতে দেবে না। এই ঘরে সে ছিল সেই থাকবে। তখন আদি শুভকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায় এবং বলে মোহনা যেটা চায় সেটাই হবে।
আরও পড়ুনঃ নাচ নকল করে পারুলের সর্বনাশ করলো শিরিন! শিরিঙ্গেকে শাস্তি দিতে দারুণ উপায় বের করল পারুল!
এখন তাদের কাছে আর কোন উপায় নেই সবকিছু ফিরে পাওয়ার। নিজেদের স্বার্থের কথা এখন আর ভাবলে হবে না। মোহনার এই অবস্থার জন্য আজ শুভও দায়ী। শুভ বারবার তার কথা তার সন্তানদের কথা আদিকে মনে করিয়ে দেয়। কিন্তু কোনভাবেই নিজের সিদ্ধান্ত বদলায় না আদৃত। ওদিকে মোহনার সন্দেহ হয় সত্যি আদৃত বদলে গেছে কিনা তাই জন্য সে আড়াল থেকে সব কথা শুনছিল। আদির কথা শুনে মোহনা বুঝতে পারে এবারে সত্যি সত্যি আদি এবং শুভর মধ্যে ভাঙ্গন ধরেছে। আর সেটাকে কাজে লাগিয়ে মোহনা নিজের জায়গা পাকাপোক্ত করবে। দেখা যাক আগামী পর্বে কি অপেক্ষা করছে দর্শকদের জন্য।

