বাড়ি থেকে বেরিয়ে গোপন আস্তানায় শুভ! মোহনার সত্যি ফাঁ’স করতে বিরাট পদক্ষেপ নিল সে!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television,Ushasi Ray, Sushmit Mukherjee, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, উষসী রায়, সুস্মিত মুখার্জি, Today Episode 9 june, গৃহপ্রবেশ আজকের পর্ব ৯ জুন, গৃহপ্রবেশ আজকের পর্ব

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মোহনা দাবি করছে সে আদৃত এর সন্তানের মা হতে চলেছে। আদৃত যখন নিজের মুখেই জানায় এই ঘটনা সত্যি তখন শুভ আর কি করবে বুঝে পায় না। যার উপর ভরসা করে নিজের জীবন কাটিয়ে দেওয়ার কথা ভেবেছিল সেই যখন এত বড় কাণ্ড করে বসেছে তখন শুভ আর নিজেকে ঠিক রাখতে পারে না। বাধ্য হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় শুভ। গান গেয়ে ভিক্ষা করতে থাকে রাস্তায় রাস্তায়।

কিন্তু শুভ কোথায় যাবে সেটাই জানে না। কারণ সত্যি তার যাওয়ার জায়গা নেই। তারপর রায় বাড়ির কাজের লোক স্টিফেনি শুভকে নিয়ে আসে তার বাড়িতে। স্টিফেনি তাকে আশ্রয় দেয়। যখন বিপদের দিনে সবাই শুভর পাশ থেকে সরে দাঁড়ায় তখন স্টেফিনি শুভর নিজের লোক না হয়েও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শুভ স্টিফেনি কে বারণ করে দেয় তার কথা কাউকে না জানাতে। আর ওই বাড়িতে গিয়ে মোহনার উপর কড়া নজর রাখতে।

আরও পড়ুনঃ ‘সন্ধ্যা রায় আমার চুলের মুঠি ধরে মেরে মাথা ফুলিয়ে দিয়েছিল…’- বিস্ফোরক অনামিকা সাহা!

এদিকে শুভ চলে জায়গায় দাদু অসুস্থ হয়ে পড়েন। ঠাম্মি শুভকে ফোন করে তার খোঁজ নেয়। শুভ ঠাম্মির থেকে আর কিছু আড়াল করে না, শুধুমাত্র ঠাম্মিকে জানায় সে এখন স্টিফেনির বাড়িতে আছে। ওইদিকে আদির মা কান্নায় ভেঙে পড়েছেন। আদিও মায়ের কাছে বারবার ক্ষমা চায়। কিন্তু আদির মা কোনমতে তাকে ক্ষমা করতে পারে না। আদি জানিয়ে দেয় সে যেভাবেই হোক শুভকে খুঁজে আনবে।

Back to top button