শুভর ফাঁদে পা দিল দময়ন্তী! হুরহুর করে সব সত্যি ফাঁ’স করল সে! সবটা রেকর্ড করে প্রমাণ স্বরূপ পেশ করলো শুভ!

স্টার জলসার (Star jalsha) পর্দায় রমরমিয়ে চলছে দর্শকদের প্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Ray) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাচ্ছেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষ্মী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মোহনার ব্যাগ থেকে যে ওষুধটা পড়ে গিয়েছিল সেটা দিয়েই মোহনার জারিজুরি ফাঁস করে শুভ। ওটা ছিল কড়া ডোজের পেইনকিলার। আর প্রেগন্যান্সি অবস্থায় ডাক্তার পেইনকিলার খেতেই বারণ করে। মোহনা বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। আর ধরা পড়ে যাওয়ার পর মোহনা গায়ে আগুন দিতে যায়। কিন্তু শুভ ভালো করেই জানে মোহনা কখনও এই কাজ করবে না।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, এক এক করে মোহনার সমস্ত কর্মকাণ্ডের কথা তুলে ধরে শুভ। এরপরে শুভকে মিথ্যেবাদী বলতে থাকে মোহনা। কিন্তু শুভ জানায় এরপরে শুভ এমন এক প্রমাণ মোহনার সামনে হাজির করবে যেটা শোনার পর মোহনা আর নিজের কথা বলার মত জায়গায় থাকবে না। আসলে শুভ ডক্টর দময়ন্তীর কাছে গিয়েছিল মোহনার সত্যি জানার জন্য। ডক্টরের চেম্বারে গিয়ে শুভ পুলিশের ভয় দেখাতে থাকা এবং সব সত্যি শিকার করার জন্য চাপ দেয়। প্রথমে তো দময়ন্তী কিছুতেই স্বীকার করে না।

আরও পড়ুনঃ প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পরিণীতা! টিআরপি তালিকায় বাজিমাত করল জলসা! সিংহাসনে অনড় পরশুরাম!

কিন্তু শুভলক্ষ্মী পুলিশের নকল সাইলেন্স বাজিয়ে ডাক্তারকে ভয় দেখায় এবং পুলিশ আসছে ভেবেই ভয় পেয়ে শুভকে সব সত্যি জানিয়ে দেয় দময়ন্তী। সে মোহনার খুব ভালো বন্ধু, তাই মোহনার মিথ্যে প্রেগনেন্সির নাটকে তাকে সাহায্য করেছে। সব মিথ্যে রিপোর্ট তাকে বানিয়ে দিয়েছে। আর এই সমস্ত বয়ান নিজের ফোনে রেকর্ড করে নেয় শুভ। সেই রেকর্ডিং বাড়ির সকলের সামনে তুলে ধরে শুভ। মোহনা এই রেকর্ডিং শোনার পরেও নিজেকে নির্দোষ বলতে থাকে। কিন্তু কোন লাভ হয় না। সকলেই বুঝে যায় মোহনা এতদিন মিথ্যে নাটক করে ফাঁসাচ্ছিল সকলকে। এরপরই বাড়িতে এসে হাজির হয় আকাশ।

Back to top button