নিজের অপমানের প্র’তিশোধ নিল শুভলক্ষ্মী! জিনিয়ার ব্যবহারে ভয় পেল আদৃত! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আদৃত শুভর ঘনিষ্ঠতা দেখে আদৃতের মা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। সেমন্তী ভাবতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব জিনিয়ার সঙ্গে আদৃতের বিয়েটা দিয়ে দিতে হবে। এনগেজমেন্টের পরে সপ্তাহতেই তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। এরপর পরের দিন ধুমধাম আয়োজনে জিনিয়া এবং আদৃতের এনগেজমেন্টের আয়োজন করা হয়। শুভ এনগেজমেন্ট পার্টিতে যাবার আগে ঠিক করে নেয় জিনিয়ার করা অপমানটা তাকে নিজের মতো করে ফিরিয়ে দেবে। তারপর শুভ জিনিয়া এবং আদৃতকে শুভেচ্ছা জানিয়ে জিনিয়াকে উপহার দেয়। আর জিনিয়া খাম খুলে দেখে সে শুভকে মেহেন্দি পড়ানোর জন্য যে টিপ দিয়েছিল সেই টাকাটা। এরপরে জিনিয়া নিজের মুখে চিৎকার করে সব সত্যিটা সবার সামনে বলে দেয়।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১৩ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 13 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে জিনিয়া নিজের ভুল বুঝতে পেরে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন নাটক শুরু করে। শুভর উপর চাপিয়ে দিতে থাকে, কিন্তু আদৃত বেশ ভালোমতো বুঝতে পারে জিনিয়া শুভকে অপমান করার জন্য এই কাজটা করেছে। এদিকে আদৃতের বাবা কাকা বুঝতে পারে জিনিয়া ভীষণ চালাক, শুভর উপরে সব দোষ দিয়ে দিচ্ছে। জিনিয়া তারপরে তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে তার মা আদৃতের মাকে কথা শোনাতে থাকে। আর এ সমস্ত ঘটনার পর আদৃতের মনে আবারো জিনিয়াকে বিয়ে করা নিয়ে খটকা তৈরি হয়। তারপর জিনিয়া এবং আদৃতের আংটি বদলের অনুষ্ঠান শুরু হয়। জিনিয়াকে আংটি পড়াতে গিয়ে আদৃতের হাত থেকে হঠাৎ করে আংটি খুলে গিয়ে শুভর পায়ের কাছে পড়ে, শুভ আন্টির তুলে আদৃতের হাতে তুলে দেয় এবং বলে নিজের জিনিস সামলে রাখতে।
এরপর জিনিয়া সেমন্তীর থেকে অনুমতি নেয় আদৃতকে তার বন্ধুর পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। তারপর সবাই মিলে আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠেন। শুভ সেখান থেকে চুপচাপ সরে আসে। তার যে মন খারাপ হয়েছে সেটা বেশ ভালই বুঝতে পারে আদৃত এবং ঠিক করে নেয় রাতের বেলা সব অনুষ্ঠান মিটে গেলে শুভর সাথে কথা বলতে হবে। শুভ অপমান আদৃত কিছুতেই সহ্য করতে পারে না। এরপর রাতে সব অনুষ্ঠান মিটে গেলে আদৃত শুভর সঙ্গে কথা বলতে যায়। আদৃত বলে জিনিয়া যে তাকে অপমান করেছে সেটা বুঝতে পেরেছে। কারণ শুভর আত্মসম্মান এতটা ঠুনকো নয় যে অল্পতে ভেঙে যাবে। এরপর শুভ বলে শুভ এবং তার বাবা এখানে এসেছে জগদ্ধাত্রী পুজোর জন্য, তাদের বিয়ের আয়োজনে সাহায্য করার জন্য। এই সব কিছু মিটে গেলে তারা আবার চলে যাবে। আদৃত যেন এত ছোটখাটো বিষয় নিয়ে মাথা না ঘামায়।
আরও পড়ুন: পুষ্পা ২ -এর বিরাট সাফল্যের পর হঠাৎই গ্রেফতার আল্লু অর্জুন! গুরুতর অপরাধে অভিযুক্ত দক্ষিণী অভিনেতা!
এরপর আদৃত এসে তার ভাই বোনদের জিজ্ঞাসা করে জিনিয়াকে তাদের কেমন লাগে। আসলে আদৃতের ভাইবোনেরাও জিনিয়ার ব্যবহারের বেশ অসন্তুষ্ট হয়েছে আজ। এরপর আদৃত তার বোনকে নিয়ে জিনিয়ার বন্ধুর পার্টিতে যায়। সেখানে আদৃতের পুরনো বন্ধুর সঙ্গে আর দেখা হয় তাদের। কলেজে দুজনে বেশ ভালো বন্ধু ছিল। কিন্তু আদৃতের সেই বন্ধু মজার ছলে কথা বললে জিনিয়া বেশ রেগে যায় এবং তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। আদৃত জিনিয়ার এইসব ব্যবহারে বেশ অসন্তুষ্ট হয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। দেখা যাক আগামী পর্বে কি হতে চলেছে।

