পুষ্পা ২ -এর বিরাট সাফল্যের পর হঠাৎই গ্রেফতার আল্লু অর্জুন! গুরুতর অপরাধে অভিযুক্ত দক্ষিণী অভিনেতা!

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির (South Film Industry) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন আল্লু অর্জুন (Allu Arjun)। কয়েক বছর ধরে অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত আল্লু দর্শকের অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। তার অভিনীত একাধিক ছবি দর্শক মহলে কোটি কোটি টাকার ব্যবসা করে। সম্প্রতি কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার বহুল জনপ্রিয় ছবি পুষ্পা ২ (Pushpa 2)।

সাফল্যের মাঝে গ্রেপ্তার আল্লু অর্জুন

পুষ্পা ছবির জনপ্রিয়তা পাওয়ার পরেই এই ছবির দ্বিতীয় ভাগ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। যা নিয়ে বর্তমানে হৈচৈ গোটা দর্শকমহলে। এই ছবির গান, একশন দৃশ্য, ডায়লগ সবকিছুই দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করেছে। পুষ্পা ছবিতেও আমরা আল্লু অর্জুনের বিপরীতে রশ্মিকা মান্দানাকে দেখতে পেয়েছি এই ছবিতেও রশ্মিকা এবং আল্লুই জুটি বেঁধেছেন। তাদের দুজনের অন স্কিন কেমিস্ট্রি ঝড় তুলেছে দর্শকমহলে।

এই ছবি মুক্তি পাওয়ার পর থেকে কয়েক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বক্স অফিসে। তবে এই বিরাট সাফল্যের মাঝেই ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা। গ্রেফতার করা হলো আল্লু অর্জুনকে। অভিনেতার একটা ভুলের জন্য এত বড় মাশুল দিতে হচ্ছে তাকে। তবে অভিনেতার উপর যে এমন ভাবে বিপদ নেমে আসবে সেটা কেউ কল্পনা করতে পারেননি।

শুক্রবার, ১৩ ডিসেম্বর দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করল হায়দরাবাদে পুলিশ। হায়দরাবাদের চিক্কড়পল্লি থানা থেকে জুবিলি হিলসে অবস্থিত আল্লু অর্জুনের বাড়ি যান পুলিশ কর্মীরা। সেখান থেকেই তাঁকে কাস্টডিতে নেওয়া হয়। এরপর তাঁকে থানায় আনা হয়েছে। জানা গিয়েছে সেখানে আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: “চিনি” শেষ হতে না হতেই বলিউডে ঝাঁপ মারলেন ধারাবাহিকের প্রধান নায়িকা! হিন্দি ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা মিলবে তার!

৪ ডিসেম্বর, বুধবার হায়দ্রাবাদে নিজের সুপারহিট ছবির পেইড প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা। সেখানে তাঁকে দেখতে ভিড় জমান ভক্তরা। প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন ৩৯ বছর বয়সি রেবতী। সঙ্গে ছিল তাঁর ছেলে। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁর আট বছরের ছেলেকে। তারপরই মৃতার পরিবার অভিনেতার নামে FIR দায়ের করেন। অভিনেতার সিকিউরিটি টিমের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।

Back to top button