সফল হল শুভর স্টিং অপারেশন! ছোট্ট স্মার্ট ফোনেই জোগাড় হল প্রমাণ! ধরা পরল আসল মাথা!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল রূপকের জোরাজুরিতে অবশেষে সত্যিটা স্বীকার করে পূরবী। পূরবীর মুখে সত্যি কথা শুনে রূপক নিজেকে ঘরে বন্দী করে ফেলে। এদিকে আদৃত এর মা ভাবতে থাকে কোনোভাবে যেন তার নাম সামনে না আসে। তবে শুভ ভাবে এই কাজ একা পূরবীর পক্ষে কথা সম্ভব নয়, হয়তো সে কারোর সাহায্যে এই কাজ করেছে। কিন্তু সঠিক প্রমাণ না থাকায় শুভ কিছুই করতে পারে না।

Bengali serial

এদিকে রূপক ঘরের দরজা বন্ধ করে বসে আছে। কিছুতেই দরজা খুলছে না। শুভ অনেক জোরাজুরি করার পর অবশেষে দরজা খোলে রূপক। রূপককে এভাবে দেখে শুভর নিজের উপর রাগ হয়, সে ভাবতে থাকে তার নিজের জন্য আজ বাড়ির এই অবস্থা। সে যদি জানতো এরকম পরিস্থিতি তৈরি হবে তাহলে কোনদিনই সত্যিটা খুঁজে বের করতে চাইত না।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১২ ফেব্রুয়ারি (Grihoprobesh Today Episode 12 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে শুভর মনে সন্দেহ হয় যে পূরবী একা একা কিছুতেই এই কাজ করতে পারে না। আর এই পুরো ঘটনার পিছনে আসলে কে রয়েছে সেটাই শুভ খুঁজে বের করতে চায়। তাহলেই একমাত্র রূপক এবং পূরবীর সম্পর্ক ঠিক হবে। সেইজন্য শুভ তাদের বাড়ির সাহায্যকর্মী স্টিফেনিকে কাজে লাগায়।

আরও পরুনঃ জামিন পেয়ে ফের বাড়ি ফিরল নীলু! রাইয়ের খুব কাছাকাছি পৌঁছে গেল অনির্বাণ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

স্টিফেনি শুভর কথা মতন আদৃত এর মা বাবাকে চা দিতে গিয়ে সেখানে একটা ফোন রেখে আসে, ফোনের ওপারে ছিল শুভ। যাতে আদৃতের মা বাবার মধ্যে কি আলোচনা হচ্ছে সেটা শুনে কিছু বুঝতে পারে শুভ। কিন্তু সেখান থেকে কোন ক্লু পায় না সে। তারপর মেজ কাকা ও মেজ কাকিমার ঘরে গিয়েও একই ভাবে ফোনটা রেখে দেয়। সেখানেই মেজ কাকিমা মেজ কাকাকে সবটা বলে। কিভাবে পূরবীকে দিয়ে আদৃত এর মা এই কাজটা করিয়েছে। শুভর সন্দেহ ঠিক হয়। এবারে শুভ রূপক এবং পূরবীর সম্পর্ক ঠিক করার জন্য শুধুমাত্র রূপককে সব সত্যিটা বলে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button