মোহনার মিথ্যে গল্প ফাঁ’স করলো শুভলক্ষ্মী! বোনকে রক্ষা করতে শুভকে গু’লি করলো আকাশ!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।
ধারাবাহিকের গত কয়েকদিনের পর্বে দেখানো হয়েছে আকাশের মা আকাশকে বারবার বোঝাতে থাকে আদৃত এর বাড়িতে গিয়ে ঝামেলা না করতে। তাতে মোহনার ক্ষতি হবে, জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। মোহনা সেখানে ভালো থাকবে না। কিন্তু আকাশ তো কোন কথাই শোনে না। নিজের জেদ ধরে বসে থাকে, মোহনার এই অবস্থার জন্য যে দেয় তাকেই দায়িত্ব নিতে হবে।
এদিকে আদৃত এর মনে হয় আদৃতকে পাওয়ার জন্য মোহনা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে তাই জন্যই কি প্রেগনেন্সির মিথ্যে নাটক করছে? শুভ তো আগেই বুঝতে পেরেছে মোহনা নাটক করছে। কিন্তু শুভর হয়ে যথাযথ কোনো প্রমাণ নেই।
এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে না শুভ সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে এনেছে মোহনার বিরুদ্ধে, মোহনা যে মিথ্যে নাটক করে ফাঁসানোর চেষ্টা করছে সেটা ধরে ফেলেছে শুভ। সকলের সামনে মোহনার সেই সব সত্যি ফাঁস করে দেয়। সত্যি ফাঁস হয়ে গেছে দেখে মোহনা গায়ে কেরোসিন তেল দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সকলের সামনে। আদৃত তাকে বাধা দিতে গেলেই হঠাৎ করে মোহনার দাদা আকাশ চলে আসে রায় বাড়িতে।
আরও পড়ুনঃ গোয়েন্দাগিরি করতে গিয়ে ফেঁ’সে গেল শুভলক্ষ্মী! পরিস্থিতি সামাল দিতে দারুণ বুদ্ধি বের করলো সে!
বোনের সত্যি ফাঁস হবার পরেও আকাশ বোনের কোন দোষ না দেখে আদৃতের সামনেই বন্দুক তাক করে দাঁড়ায়। আদৃতকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। তখনই শুভ আদৃতকে বাঁচানোর জন্য তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় এবং আকাশকে বলে আদৃতকে শাস্তি দিতে হলে তার উপরে আগে গুলি চালাতে হবে। এরপর হঠাৎই গুলির আওয়াজে চমকে ওঠে সকলে। তাহলে কি বোনের জীবন বাঁচাতে গিয়ে শুভলক্ষ্মীর জীবন শেষ করে দিল আকাশ?

