গৌরীর পর এবার তারার মধ্যে দেবীত্ব ফুটে উঠলো, গৌরী এলোর নতুন প্রোমোতে রয়েছে ছোট্ট তারার, মা তারা রূপে ধরা দেওয়ার চমক

জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হল গৌরী এলো। শুরু থেকেই টিআরপি ভালোরকমই ছিল, তবে ট্রোলিংও চলত নিয়ম করে। ধারাবাহিকের শুরুতে বিখ্যাত সার্জেন ছিল ডাক্তার ঈশান ঘোষাল, যে কেবলমাত্র বিজ্ঞানে বিশ্বাস করে, ভগবান বলে কোনো আধ্যাত্মিক শক্তি আছে এমনটা মানতে সে নারাজ ছিল। তবে ঈশানের বিপরীতে ছিল গৌরী, যে প্রতিজ্ঞা করেছিল ডাক্তারবাবুকে বিশ্বাস করাবে যে ভগবান আছে।
ঈশান এখন বিশ্বাস করে গৌরীর ভাবনাচিন্তায়। তবে শৈলমা যে ধারাবাহিকের খলনায়িকা, ঈশানকে গৌরীর থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। খাদের কাছে দাঁড়িয়ে ছিল ঈশান, আর তখনই শৈলমার ঠিক করা এক ভন্ড সন্ন্যাসী গিয়ে ঈশানকে ধাক্কা মেরে নীচে ফেলেও দেয়। তবে ধারাবাহিকেই গল্পের নায়ক মরে না, মরলেও তারা ফিরে আসে কোনো না কোনোভাবে। ঠিক সেই মত সাধুর ছদ্মবেশে ফিরে এসেছিল ঈশান। আর তারপরেই ঈশানের হাতে জন্ম হয় গৌরীর কন্যা সন্তানের।
এরপর গৌরীর সন্তানকে অপয়া বলে ছুড়ে ফেলে দিতে গেলে শৈল মাকে বাধা দেয় ঈশান। আর তারপরে নিজের আসল রূপে ফিরে আসে সে। সকলের সামনে সব সত্যিটা জানিয়ে দেয়। বলে দেয় যে সেই ঘোষাল বাড়ির ছেলে ডাক্তার ঈশান ঘোষাল। তখনই চমকে যায় সবাই ভয় পেয়ে যায় শৈলজা। সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ পায় যা দর্শকদের মুগ্ধ করেছে।
এই প্রোমোতে দেখানো হয় ঈশান এসে বলে এই দেখো গৌরী তোমার মেয়ের কান্ড আমার ডাক্তারি ব্যাগে পুজোর ফুল রেখে দিয়েছে। এই কথা শুনে গৌরী মুচকি হাসে। তখন ছোট ঠাম্মি বলে কিন্তু যার জন্মদিন সে কোথায়? তখন গৌরী বলে আমি বোধ হয় জানি সে কোথায়। সে আশেপাশেই আছে। তখন গৌরী তারাকে ডাকতে ডাকতে মন্দিরের দিকে আসে। সেই সময় তারা মন্দিরে পুজোর থালা থেকে মিষ্টি তুলে মুখে পুরে মায়ের গলা শুনে পিছন দিকে তাকায়, আর গৌরী বলে তারা তুই আবার চুরি করে মিষ্টি খাচ্ছিস?
সেই দেখে সঙ্গে সঙ্গে তারা দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। তখন গৌরি বলে ওমা তোর হাতে কি? আর সেই সময় তারা নিজের মুখ থেকে হাত সরিয়ে বলে এ বাবা। এরপর তারা নিজের জিভ বের করে হাত তুলে ধরে ঠিক মা তারার মতন। আর তাই দেখে গৌরী অবাক হয়ে যায়। এই কি তারা নাকি স্বয়ং মা তারা? এমন একটি অসাধারণ প্রোমো দেখে গায়ে কাঁটা দিয়ে ওঠে দর্শকদের। এরপর কি হবে দেখতে হলে চোখ রাখতে হবে গৌরী এলো ধারাবাহিকে।

