তাবিজের জোরে উল্টে গেলো গুলি! বুজরুকি থেকে গাঁ’জাখুরি গল্প দেখিয়ে বার বার কটাক্ষের শিকার গৌরী এলো

এর আগেও নানা কারণে ট্রলের শিকার হয়েছে গৌরী এলো ধারাবাহিকটি। প্রথমত হাজার রকম ভাবে মারার চেষ্টা করলেও অদ্ভুতভাবে বেঁচে গেছে গল্পের নায়িকা যা নিয়ে ট্রোল হয়েছে গৌরী। তারপর একেকবার একেক রকম সাজের জন্য এই ধারাবাহিকটির নাম যেমন খুশি সাজো রাখার দাবি জানিয়েছিলেন দর্শকরা। আর তারপর গৌরীর যোগীনের সাজ দেখে হাসি থামেনি দর্শকদের। বর্তমানে ফের এক ঘটনায় হাসির রোল উঠলো ভক্তদের মাঝে।
গৌরী এলো (Gouri Elo) ধারাবাহিকটি শুরুতে দর্শকদের আকর্ষিত করতে সক্ষম হলেও এখন তাঁরা যেন এই সিরিয়াল ভীষণই বীতশ্রদ্ধ। এত ঘনঘন এই সিরিয়ালের প্লট বদলে যাচ্ছে যে তাঁরা সেই ঘটনায় ধাতস্থ হওয়ার আগেই নতুন প্লট এসে যাচ্ছে। প্রকাশ্যে আসছে নতুন প্রোমো। দর্শকদের তরফে বহুবার প্রতিবাদ জানানো হয়েছে। তার মধ্যেই সম্প্রতি নতুন লুকে ধরা দিয়েছিলেন নায়িকা নিজেই। সেটা দেখেই রীতিমত ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকরা।
একেই এই সিরিয়ালের শৈলজার চরিত্র নিয়ে মানুষের বিরক্তির শেষ নেই। সেখানে যেন বাংলা সিরিয়ালের বিখ্যাত দুষ্টু চরিত্র কটকটির ছাপ স্পষ্ট। কটকটি যেমন কিরণমালকে অপদস্ত করার জন্য একটুও খুচ রাখেননি এখানেও শৈলজা গৌরীর ক্ষতি করার জন্য তাকে একেবারে যমের দুয়ারে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারপর মঞ্জুলিকার বেশে ধরা দিয়ে বেশ বিরক্তির খোঁড়াক হলেন গৌরী তথা নায়িকা।
তবে এতদিন অব্দি যা কিছু দেখানো হয়েছে সবকিছুকে ছাপিয়ে গেল এই দিনের পরের একটি ছোট্ট দৃশ্য। যে দৃশ্যে দেখানো হয়েছে পুজোর থালা হাতে রাস্তা দিয়ে হেঁটে আসছে গৌরী। তার ভীষণ কাছ থেকে একটি লোক তার দিকে বন্দুক তাক করে গুলি ছোড়ে। স্বাভাবিকভাবেই গুলিটি তার গায়ে লাগার কথা অর্থাৎ গুলিবিদ্ধ হওয়ার কথা গৌরীর।
কিন্তু না এই ধারাবাহিকের নাম ‘গৌরী এলো’, এখানে কোন জিনিস এত সহজে দেখা যেতে পারে না, বা স্বাভাবিক কিছু ঘটানো এই ধারাবাহিকের সাধ্য নয়। তাই গৌরীর গলায় বাধা তাবিজে গুলি লেগে অদ্ভুতভাবে সেটি পিছন দিকে ছিটকে বুকে গিয়ে লাগলো সেই লোকটির যে লোকটি তাকে গুলি করতে এসেছিল। আর এই দৃশ্য দেখার পর গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল হচ্ছে গৌরী। এমন দৃশ্য বোধ হয় বাবার জম্মেও দেখেননি দর্শকরা। কিছু কিছু দর্শকদের দাবি ধীরে ধীরে আধ্যাত্মিক ধারাবাহিক থেকে আধ্যাত্মিকতা চলে যাচ্ছে এবং তার পরিবর্তে এসে জুড়ছে হাসির খোরাক। আধ্যাত্মিকতা নিয়ে এমন গাঁ’জাখুরি ঘটনা পছন্দ হচ্ছে না নেটিজেনদের।

