টিআরপি টানতে আবার প’র’কী’য়া! আধ্যাত্মিক গল্পেও শা’লী জামাইবাবুর বিবাহ বহির্ভূত সম্পর্ক এনে সমালোচনার মুখে ‘গৌরী এলো’

জি বাংলার একটি অত্যন্ত চর্চিত এবং বিভিন্ন কারণে সমালোচিত ধারাবাহিক হচ্ছে গৌরী এলো। শুরু থেকেই বিভিন্ন কারণে সমালোচনার শিকার হয়ে এসেছে এই ধারাবাহিক। আকর্ষণ বাড়াতে এমন অনেক জিনিস ধারাবাহিকে ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে যার বিরোধিতা করেছেন দর্শকরা। তবে এর মাঝেও এগিয়ে যাচ্ছিল ধারাবাহিকের প্লট।
কিছুদিন আগেই একটি কন্যা সন্তানের জন্ম দেয় গৌরী আর তারপরেই টাইম লিপ নেওয়া হয় ধারাবাহিকে। এরপরই দেখানো হয় গৌরীর মেয়ে তারা বড় হয়ে গিয়েছে। এরপর থেকে ধারাবাহিকটিকে বেশ পছন্দ করছিলেন দর্শকরা। গৌরীর মেয়ে তারা এবং তার বাবার সুন্দর সম্পর্ক মুগ্ধ করছিল দর্শকদের। যার ফলস্বরূপ টিআরপি টপার হয়েছিল এই ধারাবাহিক।
এরপর বেশ কয়েক সপ্তাহ দ্বিতীয় স্থান দখল করেছিল এই ধারাবাহিক। কিন্তু খুব বেশিদিন নিজের জায়গা ধরে রাখতে পারল না এই মেগা। মাত্র কয়েকটা সপ্তাহের মধ্যেই টিআরপি ৭ থেকে নেমে এলো ২ এ। যার নেপথ্যে রয়েছে গৌরী এলো ধারাবাহিকের প্রতিপক্ষ স্টার জলসায় সম্প্রচারিত হওয়া রামপ্রসাদ। রামপ্রসাদের জীবন কাহিনী দর্শকদের আগ্রহ এবং দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হল।
তবে এইবার টিআরপি টানতে গল্পে নতুন মোর আনছে এই ধারাবাহিক। বেশ কয়েকটি ধারাবাহিক তাদের গল্পে দেখানো প’র’কী’য়ার জন্য বহুবার সমালোচিত হয়েছে। এইবার পালা গৌরী এলোর। আর কোন প্লট না পেয়ে শেষ পর্যন্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে প’র’কী’য়ার আশ্রয় নিচ্ছে এই মেগা। ভালো কোন কনটেন্ট তো নেই উল্টে দৃষ্টিকটু মূলক বিষয়বস্তু দেখিয়ে যাচ্ছে গৌরী এলো। যার ফলে দর্শকমহলে বেশ সমালোচিত হচ্ছে এই ধারাবাহিক।
বর্তমানে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে শা’লী এবং জামাইবাবুর গোপন প্রেম। যা নিয়ে হাসি ঠাট্টার শিকার হচ্ছে এই ধারাবাহিক। কেউ কেউ মন্তব্য করছেন “শা’লী যখন আধা ঘরওয়ালি থেকে পুরো ঘরওয়ালি।” ঘরে রয়েছে বউ এবং সন্তান। তাদেরকে ফেলে শা’লীর সাথে প’র’কী’য়ায় লিপ্ত হলো সূর্য। না বোন না স্বামী, কেউ একবারও ভাবেনি পলার কথা। এমন অসামাজিক একটি প্লটে গৌরী এলো ধারাবাহিকের উপর ক্ষিপ্ত দর্শক মহল।

