জুনেই শেষ গৌরী এলো এবং রাঙা বউ! বেঙ্গল টপারের স্লট চেঞ্জ করতেই বিপত্তি, অকালেই শেষ দুই জনপ্রিয় সিরিয়াল?

সব চ্যানেলেই প্রায় সিরিয়াল (Serial) শেষ হওয়ার ধুম লেগেছে। হঠাৎ করেই একের পর এক মেগার গল্পে ইতি টানছে প্রথম সারির দুটি চ্যানেলই। অদ্ভূত ভাবে তালিকায় রয়েছে বেশিরভাগই নতুন সিরিয়াল। একাধিক সিরিয়াল শেষ এবং নতুন সিরিয়াল শুরু হওয়ার জন্য স্লটও বদলাচ্ছে বেশ কিছু মেগার।
জি বাংলা এবং স্টার জলসার বেশ কয়েকটি সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সবার আগে শেষ হচ্ছে ‘মিঠাই’। দীর্ঘ আড়াই বছর ধরে সম্প্রচার হওয়ার পর আগামী ১১ জুন বন্ধ হতে চলেছে এই সিরিয়াল। তবে মিঠাই যে বন্ধ হবে তা আগে থেকেই জানা ছিল। তাই দর্শকরা মোটামুটি প্রস্তুত ছিল। কিন্তু এবার শোনা যাচ্ছে আরো কয়েকটি সিরিয়ালও একই পথ ধরতে চলেছে।
দর্শকেরা জানেন জি বাংলাতে আসতে চলেছে নতুন ধারাবাহিক ফুলকি। জি এর এই নতুন সিরিয়াল ‘ফুলকি’র আগমনের জন্য একাধিক মেগার সময় বদলেছে। প্রাইম টাইম সাড়ে সাতটার স্লটে আসতে চলেছে এই নতুন সিরিয়াল। এর জন্য বেঙ্গল টপার ‘গৌরী এলো’কে পাঠিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা ছটার স্লটে। মিঠাই শেষের পর এই সময়ে দেখা যাবে গৌরী এলো। আর এই নিয়েই শুরু হয়েছে দ্বন্দ্ব।
জি বাংলার একটি সফল সিরিয়াল গৌরী এলো। এই ধারাবাহিকটি বিভিন্ন সময় সমালোচনার সম্মুখীন হলেও কখনো স্লট হারায়নি। শুধু তাই নয় বহু মাস পর টিআরপি তালিকায় টপ করে এক নজির সৃষ্টি করেছে এই ধারাবাহিক। তারপরেও এই ধারাবাহিকটিকে প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়া হল একটি নন প্রাইম টাইমে। আর এটা সবাই জানেন যে প্রাইম টাইম থেকে একটি ধারাবাহিককে সরিয়ে দেওয়া মানেই সেই ধারাবাহিকটি আর আগের মতো জনপ্রিয়তা ধরে রাখতে পারবে না।
এর ফলস্বরূপ গৌরী এলো ধারাবাহিকের প্রোডাকশন হাউস ক্রেজি আইডিয়ার সঙ্গে গোপনে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে চ্যানেলের। আর তাই টেলিপাড়ায় জোড় গুঞ্জন জুন মাসের মধ্যেই জি বাংলা থেকে বিদায় নেবে এই ক্রেজি আইডিয়ার দুটি ধারাবাহিক গৌরী এলো এবং রাঙা বউ। তবে আপাতত সবটাই একটা জল্পনা। এখনো অব্দি নিশ্চিত ভাবে কোন কিছুই সামনে আসেনি।

