দুর্ঘটনা হোক বা প্রাণঘাতী হামলা, এই নায়িকাদের মেরে ফেলা অসম্ভব! অমরত্ব লাভ করেছে মিতুল আর গৌরী? জবাকেও টক্কর দিচ্ছে দুই মহীয়সী

যারা নিয়মিত ধারাবাহিক দেখতে পছন্দ করেন তারা হয়তো কে আপন কে পর ধারাবাহিকের জবাকে সবাই মনে রেখেছেন, বর্তমানে এই অভিনেত্রী নিম ফুলের মধুতে পর্ণার চরিত্রে অভিনয় করছেন। একটা মানুষ মারা গেছে তার খাট সাজানো হয়ে গিয়েছে, চোখে তুলসী পাতা, ফুলের মালা দিয়ে সাজানো হয়ে গিয়েছে, শুধু বাকি রয়েছে দাহ করা। ঠিক এমন সময় কোন এক অলৌকিক মহিমায় ওই অবস্থা থেকে বেঁচে ওঠার অদ্ভুত নিদর্শন রেখেছে কে আপন কে পর ধারাবাহিকটি।
সেই সময় মানুষের চমকে গেলেও কে আপন কে পরের জবার কীর্তি এই মুহূর্তে অতীত, এইবার সেই ধারাবাহিকের নায়িকা জবাকেও রীতিমতো টেক্কা দিচ্ছে জি বাংলার গৌরী আর স্টার জলসার মিতুল। এনারা যে কতবার মরতে মরতে বেঁচে গিয়েছে বা বলা ভালো মরে গিয়েও বেঁচে উঠেছে তা এতদিনে দর্শকরা দেখে নিয়েছেন। কেউ কেউ বলছেন এনাদের মরে যাওয়া অসম্ভব। যতদিন না লেখিকা চাইছেন ততদিন অব্দি যাই হয়ে যাক না কেন সে মাথায় বাজ পরুক বা ৩০ তলা বিল্ডিং থেকে পড়ে যান ঠিক আগের সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেনই আসবেন।
এর আগে আমরা দেখেছি খেলনা বাড়ির মিতুলকে মারা যাওয়ার পরে কিভাবে ফিরিয়ে এনেছে তার স্বামী। যখন সমস্ত আশা শেষ ঠিক সেই সময়ে অলৌকিকভাবে জেগে উঠেছে সে। একেবারে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে মিতুল। যা দেখে সেই সময় বেশ ট্রল হয়েছিল তাকে নিয়ে। অনেক দর্শক বলেছেন জবা কেও ছাপিয়ে গেছে মিতুল। কিন্তু এবার শুধু মিতুল নয় এই মরতে মরতে বেঁচে ওঠার দলে একেবারে প্রথম সারিতে নাম লিখিয়েছে গৌরী এলো ধারাবাহিকের গৌরী।
গৌরীকে বহুবার মেরে ফেলার চেষ্টা করেছে তার শৈল মা। অর্থাৎ নায়কের পিসি শৈলজা। কিন্তু নায়ক এই মুহূর্তে মারা গেলেও নায়িকার মারা যাওয়ার কোন নাম বন্ধ নেই। সম্প্রতি শৈল মা অনেক কৌশলে গৌরীর মাথার উপর ঝাড়বাতি খেলে তাকে মারার চেষ্টা করে কিন্তু অদ্ভুতভাবে এক অলৌকিক প্রক্রিয়ায় মাথায় পরার ঠিক আগের মুহূর্তে ঝাড়বাতি আটকে যায়। সবাই হা! এই নিয়ে যে কতবার সে মৃত্যুর মুখ থেকে ফিরে এল তার ইয়ত্তা নেই। এই ঘটনা দেখেই এখন হাসির রোল দর্শকমহলে।
এমন সব অসম্ভব জিনিস কেমন ভাবে ঘটে নায়িকাদের সাথে। দিন দিন এনারা জবা কেও বলে বলে টেক্কা দিচ্ছে। এমনটাই দাবি দর্শকদের। নেটিজেনরা বলছেন যত চেষ্টাই করে নিক না কেন যা কিছুই হয়ে যাক না কেন এই মহান নারীদের মেরে ফেলা সম্ভব নয় এরা ঠিক বেঁচে যাবে, যাবেই যাবে। এই দুই ধারাবাহিকের নায়িকাদের আর কিছুর জন্য মনে রাখুক বা না রাখুক এই মরতে মরতে শেষ মুহূর্তে বেঁচে আসার অলৌকিক ক্ষমতার জন্য অবশ্যই মনে রাখবেন দর্শকরা।

